শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জাকির হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেন। তিনি শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৩ ফ্লাইটে উঠেছিলেন।

জাকিরের কাছে দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪৬ হাজার সংযুক্ত আরব আমিরাত দিরহাম উদ্ধার করা হয়।

গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, জাকির ঢাকায় বসবাস করেন। তার পাসপোর্ট নম্বর- A ০৩৩৩১৭২৫।

এনএসআইয়ের একজন কর্মকর্তা বলেন, তিনি টাকা নিয়ে ঢাকা থেকে উড়োজাহাজে উঠেছিলেন। তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি চট্টগ্রামে নামার পরে আমরা তাকে খুঁজে বের করি। পরে তার ব্যাগে নগদ অর্থ পাওয়া যায়।

‘তার পাসপোর্ট যাচাই করে আমরা জানতে পেরেছি, তিনি হুন্ডি লেনদেনের জন্য প্রায়ই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাতায়াত করতেন,’ যোগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা