Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এমপি আনার খুন: কলকাতায় কসাই জিহাদের দেখানো জায়গা পরিদর্শনে ডিবি হারুন

বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে ভারতের কলকাতায় কাজ করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। ডিবি প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপ কমিশনের (কাউন্সেলর) আলমাস হোসেন। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে নিউ টাউনের ওয়েস্টিন হোটেল থেকে বের হয় এই প্রতিনিধি দলটি। সঞ্জীবা গার্ডেনসে প্রায় ৪০ মিনিট সময় কাটিয়ে সেখান থেকে খালপাড় যান ডিবি প্রধান। সেখানে গিয়ে তিনিবিস্তারিত পড়ুন
বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালে ‘স্বল্পোন্নত’ থেকে ‘উন্নয়নশীল’ দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় অংশীদার হিসেবে থাকুন। আমরা ২০৪১ সালের মধ্যে একটি ‘স্মার্ট নেশন’ হয়ে উঠতে আকাঙ্ক্ষা পোষণ করি। এখানে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং আমাদের রপ্তানি ভিত্তি সম্প্রসারণে আপনাদের সমর্থন প্রয়োজন। সোমবার (২৭ মে) সকালে গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক সভার বক্তৃতায়বিস্তারিত পড়ুন
অপসাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসেবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি বাড়লে উপজেলা ভোট বাদ

প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাচন বাতিল করা হবে। রোববার (২৬ মে) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের মাত্রার ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে ভোট বাতিলের সিদ্ধান্ত। মাঠ পর্যায়ে যোগাযোগ রাখছি। ঝড় এখনো আঘাত হানেনি। আঘাত হানার পর সিদ্ধান্ত হবে।আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন ঝড়টা মারাত্মক আঘাত না হানে। আগামি বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপেরবিস্তারিত পড়ুন
এমপি আজিম হত্যা: কলকাতা গেলেন ডিবির প্রতিনিধি দল

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন তিন সদস্যের একটি টিম। রোববার সকালে কলকাতার উদ্দেশে রওনা হয় প্রতিনিধি দলটি। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। তিনি জানান, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ডবিস্তারিত পড়ুন
সুস্থতা কামনা
সাতক্ষীরায় কারান্তরীণ বিএনপি নেতা সাবেক এমপি হাবিবকে অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি

কারান্তরীণ বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ মে) সকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে আছেন। সাতক্ষীরা জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে একাধিকবারেরবিস্তারিত পড়ুন
সরকারি কলেজের প্রাক্তন ছাত্র
দুটি কিডনিই নষ্ট কলারোয়ার বাদশার, সহায়তা কামনা

দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় কলারোয়া সরকারি কলেজের এইচএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন মেধাবী ছাত্র আলমগীর কবির বাদশা গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। এই মুহূর্তে জরুরী ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। এর জন্য তিনি সকলের কাছে সাধ্য অনুযায়ী সহযোগিতা কামনা করেছেন। আলমগীর কবির বাদশা বর্তমানে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। যতোটুকু বেতন-ভাতা পান তাতে সংসার চালানো তো দূরের কথা, তিনি নিজের চিকিৎসা করতেও পারছেন না। এরমধ্যেবিস্তারিত পড়ুন
বন্ধুর পরিকল্পনায় ৫ কোটি টাকা চুক্তিতে এমপি আনোয়ারুল খুন!

ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দিনভর নানান গুঞ্জনের পরে জানা গেলো, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন। তিনি ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শাহীনের ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থি নেতা আমানউল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহীন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা-ভাংচুর আহত-৫, আটক ১৩

সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ২০ টি বাড়ি ভাঙচুর হয়েছে। হামলা-পাল্টা হামলায় আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে ২ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এসব ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ ডালিম জানান, বিজয়ী চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের কর্মী পিরোজপুর গ্রামের মিলন পারভেজের নেতৃত্বে দেশীয় আগ্নেয়াস্ত্রেবিস্তারিত পড়ুন
কলকাতার ফ্ল্যাটে কক্ষে রক্তের দাগ, ধোঁয়াশায় বাংলাদেশি এমপির লা*শ!

পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়া নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউনের সঙ্গে সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসনের ফ্ল্যাটে তার মরদেহ উদ্ধারের খবর মিললেও এখন পুলিশ সূত্র বলছে, মরদেহ উদ্ধার হয়নি। তবে এমপি আনারের যে কক্ষে থাকার তথ্য মিলেছিল, সেখানে রক্তের দাগ দেখা গেছে। পুলিশের ধারণা, দুই দেশের দুষ্কৃতকারীরা ঘটনায় জড়িত। ওই আবাসনের ৫৬ নং রুমে তাকে হত্যার পর টুকরোবিস্তারিত পড়ুন

