Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের নতুন সমন্বয়ক টিম গঠন

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ১৫৮ সদস্যের নতুন সমন্বয়ক টিম গঠনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও জানানো হয়। এরমধ্যে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানোবিস্তারিত পড়ুন
কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ভুয়া: সমন্বয়ক আসিফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। শনিবার দুপুরে সংগঠনের সমন্বয়করা জানিয়েছেন, এ রকম কোনো বিবৃতি তারা দেননি। সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘এটা ভুয়া, এমন কোনো বিবৃতি আমরা দেইনি। এটা এডিটেড, কেউ বিভ্রান্ত হবেন না।’ এই সমন্বয়ক আরও বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত আমাদের সবার। এই আন্দোলন চলবে।’ সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আন্দোলন প্রত্যাহারের কোনো ধরনেরবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের সঙ্গে বসতে দায়িত্ব দেওয়া হয়েছে আ.লীগের যে ৩ নেতাকে

চলমান সহিংসতা ও আন্দোলনের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে আওয়ামী লীগের তিনজন জ্যেষ্ঠ নেতাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক জরুরি বৈঠকে এসব নির্দেশনা দেন সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভাপতি। জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। চলমানবিস্তারিত পড়ুন
আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে চলমান আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়, সঙ্গে সেনা মোতায়েন করা হয়। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সহিংসতা দমনে সরকার অভিযানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান চত্বর

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় টানা দুই দিনের ভারী ও মাঝে গুড়িগুড়ি বৃষ্টিতেপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যানচালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষীদের। আবহাওয়া অফিসের তথ্যমতে, ১ আগস্ট ভোর হতে ২ আগস্ট বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৩বিস্তারিত পড়ুন
রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের নগদ অর্থ ও হাইজিন কিটস প্রদান

সেলিম হায়দার ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ও ধুলিহর ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নে সাইক্লোন রেমালে ক্ষতিগ্রস্ত ৩০৫ পরিবারকে শর্তহীন নগদ ১৮ লক্ষ ৩০ হাজার টাকা এবং ৫০ পরিবারের মাঝে হাইজিন কিটস(নয় আইটেম) প্রদান করেছে বেসরকারী সংস্থা উত্তরণ। বুধবার ও বৃহষ্পতিবার (৩১ জুলাই ও ১লা আগষ্ট) দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত সাইক্লোন রেমাল: জরুরী সাড়াদান কার্যক্রম ২০২৪ প্রজেক্ট এর আওতায় শর্তহীন উক্তবিস্তারিত পড়ুন
বিএনপি-জামায়াত সম্পর্কের গভীরতা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামাত-শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কতটা নিবিড়। সে কারণে তারা জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে সাংবিধানিক ও অগণতান্ত্রিক বলেছেন। বিএনপি-জামাত সব সময় গাটছড়া বেঁধে পথ চলেছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শুক্রবার দুপুরে প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতি নিরাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবী ও নাগরিক সমাজেরবিস্তারিত পড়ুন
পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্র, আহত অর্ধশত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতারা জানান, ৯ দফা দাবিতে আজ শিক্ষার্থীদের গণমিছিল ছিল। জুমার নামাজ শেষে দুপুর ২টায় নগরীর নিউমার্কেট এলাকা থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট হয়ে সোনাডাঙা বাইপাসবিস্তারিত পড়ুন
সাংবাদিক শেখ আমিনুর হোসেন’র মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নলকুড়া নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন ও জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শেখ আমিনুর হোসেন’র মাতা আয়েশা খাতুন’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অগস্ট) বাদ জুমআ সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার পিতা মরহুম শেখ আজাদ হোসেনসহ পরিবারের অন্যান্য মৃত সদস্যদের ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মহিলা আ.লীগের সেক্রেটারির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী মো. বজলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অগস্ট) বাদ জুমআ সাতক্ষীরা সদর উপজেলা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা জামে মসজিদের পেশ ইমামবিস্তারিত পড়ুন

