Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক মাধ্যম চালু

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম খুলে দেয়া হয়েছে। অন্যদিকে টিকটকও সচল হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে কোনো ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাচ্ছে। তবে ক্যাশ সার্ভার এখনো ক্লিয়ার না করায় ধীরগতি পাওয়া যাচ্ছে। এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে দুপুর ১টার দিকে রাজধানীরবিস্তারিত পড়ুন
জেল সুপার ও জেলারের পর এবার নরসিংদী কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাঝে নরসিংদী কারাগারের অস্ত্র লুট ও বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা কারাগারটির ৬৮ জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা কারাগারে মোট ৭৬ জন কারারক্ষী রয়েছেন। ঘটনার দিন আটজন ছুটিতে ছিলেন। যারা দায়িত্বে ছিলেন, সেই ৬৮ জনের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৯ জুলাইবিস্তারিত পড়ুন
ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা মাজার গেট দিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশের চেষ্টা করেন। তাতে বাধা দেয় পুলিশ ও বিজিবি। সেই ব্যারিকেড পেরিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা সমবেত কণ্ঠে গানও পরিবেশন করেন। বুধবার (৩১ জুলাই) দুপুরে প্রায় আধা ঘণ্টার মতো তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান করেন। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দুপুরে শতাধিক শিক্ষার্থী মাজারবিস্তারিত পড়ুন
ইরানে যেভাবে হত্যা করা হয় ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াকে

হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়ার বিষয়ে প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, তার বাসস্থানে একটি ক্ষেপণাস্ত্রে আঘাতে হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত হন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইসমাইল হানিয়াহকে হত্যার ঘটনাটি ঘটে। খবর মেহের নিউজের। হানিয়া ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য ইরান সফরে যান, তিনি তেহরানের উত্তরে একটি বাসভবনে অবস্থান করেছিলেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলায় তিনি নিহতবিস্তারিত পড়ুন
দেশে ১৪ দিন পর চালু হলো ফেসবুক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। এর পাঁচদিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। অবশেষে বুধবার দুপুর ২টার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ওবিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদেরের সভায় সাবেক ছাত্রলীগ নেতাদের হট্টগোল!

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতাদের বৈঠক হওয়ার কথা থাকলে হট্টগোলের কারণে তা হয়নি। সভায় যোগ দিতে আসা সাবেক ছাত্রনেতাদের অভিযোগ- তাদের মতবিনিময় সভায় ডেকে এনে আলোচনা না করে সংবাদ সম্মেলন শুরু করেন ওবায়দুল কাদের। যার কারণে সভাস্থলেই ক্ষোভ প্রকাশ করেন সাবেক নেতারা। হট্টগোল শুরু হলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টারবিস্তারিত পড়ুন
স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগলকাণ্ডের সেই মতিউর

আর্থিক সুবিধা ছাড়াই অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। আগামী ২৯ আগস্ট তিনি অবসরে যাবেন। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (শুল্ক-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, মো. মতিউর রহমানের (কমিশনার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪(১) ও ধারা ৫১বিস্তারিত পড়ুন
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শিক্ষার্থী-শিক্ষকদের, সংঘর্ষ, আটক

চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আদালত ও রাজপথে বিক্ষোভ করছেন তারা। ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের লক্ষ্যে হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায় বিক্ষোভ করছেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়, দোয়েল চত্বর ও মাজার গেটের সামনে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বিপরতীতে হাইকোর্টের মাজার গেট এলাকায়বিস্তারিত পড়ুন
বুয়েটে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীরা, মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ শিক্ষকদের

সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার দিকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে বের হন। বুয়েট শিক্ষার্থীদের মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনার, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট এলাকায় অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হন। এ মিছিলে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে যোগবিস্তারিত পড়ুন
হানিয়া হত্যার প্রতিশোধ নেয়া তেহরানের কর্তব্য: খামেনি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর ইসরাইলকে ‘কঠোর শাস্তির’ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে তিনি বলেন, সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মুজাহিদিন নেতা ইসমাইল হানিয়ান শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শোকে মুহ্যমান। অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে, কিন্তু এরসঙ্গে তারা নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্রও প্রস্তুত করেছে। খামেনি বলেন, শহীদ হানিয়া তার মূল্যবানবিস্তারিত পড়ুন

