বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটায় আনসার ভিডিপি’র বৃক্ষ রোপন

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেবহাটায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) দেশব্যাপী বৃক্ষরোপনন অভিযানের অংশ হিসাবে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা প্রদান করা হয়। একই সাথে উপজেলা পরিষদ চত্বরে বনজ, ফজল ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভিডিপি কমকর্তা আশালতা খাতুন, উপজেলা প্রশিক্ষক রফিকুল ইসলাম, উপজেলাবিস্তারিত পড়ুন

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

সোহেল পারভেজ, কেশবপুর (যশোর): ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -শীর্ষক স্লোগানে যশোরের কেশবপুরে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের পকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে ওবিস্তারিত পড়ুন

১২ সিটি ও নরসিংদী পৌর ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট

দেশের ১২টি সিটি করপোরেশন এলাকা এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের বাকি সব প্রাথমিক বিদ্যালয় খুলছে রবিবার (৪ আগস্ট)। বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী ৪ আগস্ট রবিবারবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরায় স্ত্রী ও মাতৃস্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্যামনগরের গাবুরায় বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ৩১ জুলাই (বুধবার) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পবিস্তারিত পড়ুন

কয়রায় জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

কয়রাতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই ২০২৪) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে লিডার্স কার্যালয়, দক্ষিণ বেদকাশী, কয়রাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্স এর কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি গাজীবিস্তারিত পড়ুন

১২ ঘণ্টার মধ্যে দুই শীর্ষ নেতাকে হত্যা ইসরাইলের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত স্রেফ ১২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে দুই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরাইল। লেবানের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর এবং ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলো। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার ভোর জানিয়েছে, তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দেহরক্ষীসহ নিহত হয়েছেন হানিয়া। বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতেবিস্তারিত পড়ুন

আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আরাম-আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। আমি দিনরাত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে উন্নত করতে, আর সেটা আমি সফলভাবে করতে পেরেছি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি আপনজন হারালে কী কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না আরবিস্তারিত পড়ুন

তান্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহবান ওবায়দুল কাদেরের

আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা আবার শুরু হয়েছে। এই নারকীয় তান্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা। এই মানুষগুলো কে আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিতবিস্তারিত পড়ুন

ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক মাধ্যম চালু

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম খুলে দেয়া হয়েছে। অন্যদিকে টিকটকও সচল হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে কোনো ধরনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাচ্ছে। তবে ক্যাশ সার্ভার এখনো ক্লিয়ার না করায় ধীরগতি পাওয়া যাচ্ছে। এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর আগে দুপুর ১টার দিকে রাজধানীরবিস্তারিত পড়ুন

জেল সুপার ও জেলারের পর এবার নরসিংদী কারাগারের ৬৮ কারারক্ষী বরখাস্ত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাঝে নরসিংদী কারাগারের অস্ত্র লুট ও বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা কারাগারটির ৬৮ জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা কারাগারে মোট ৭৬ জন কারারক্ষী রয়েছেন। ঘটনার দিন আটজন ছুটিতে ছিলেন। যারা দায়িত্বে ছিলেন, সেই ৬৮ জনের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৯ জুলাইবিস্তারিত পড়ুন