মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাহী বিভাগে রদবদলের ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

খসরু বলেন, ‘গত ১৫-১৬ বছরে দেশে চরম রাজনীতিকরণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার হয়েছে। দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে, সেখানে থেকে বেরিয়ে আসতে হবে।’

পদে পদে সুযোগ সন্ধানীরা বসে আছে, তাদের সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিয়ে যাবে বিএনপি। আগামী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে খসরু বলেন, ‘দীর্ঘ আলোচনা হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে, অন্তর্বর্তীকালীন সরকার কেমন করছে, আগামী দিনের বিএনপির পরিকল্পনা কী এসব বিষয়ে জানতে চেয়েছে।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, কী করে সম্পর্ক আরও জোরদার ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। জিও পলিটিক্স, রোহিঙ্গা ইস্যুও আলোচনায় ছিল।’

নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে এ নিয়ে বিদেশিদের সবার আগ্রহ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘হাইকমিশনার নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে জানতে চেয়েছেন। বিএনপির নির্বাচন নিয়ে কি ভাবছে সে বিষয়ে আলোচনা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নেওয়া বিষয়ে বলেছেন তিনি।’

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ওবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর