বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের ঢেউ ভারতের মনিপুরে, কারফিউ, ইন্টারনেট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ভারতের মনিপুরে গত দুদিন ধরে ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরে বুধবার সকাল থেকে নতুন করে কোনও সংঘর্ষের খবর পাওয়া যায় নি, যদিও রাজধানী ইম্ফলে উত্তেজনা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা।

ইম্ফলের সিনিয়র সাংবাদিক ওয়াই রূপাচন্দ্র সিং বলছেন যে কাল রাত পর্যন্তও তিনি অশান্তির খবর পেয়েছেন। কিন্তু দুপুর পর্যন্ত নতুন করে কোনও ঘটনা হয়নি। খবর বিবিসি বাংলার।

রাস্তায় কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর যৌথ টহল চলছে বলে জানাচ্ছেন তিনি।

রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও দুই হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যকে ওই রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার থেকে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। রাতে প্রথমে পুরো রাজ্যে, তারপর সেই নির্দেশ বদল করে পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার।

মঙ্গলবার দুপুরে রাজ্যপালের বাসভবন রাজভবনের কাছে ছাত্র আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রাজ্য পুলিশের মহানির্দেশককে সরিয়ে দেওয়ার দাবি তুলে ছাত্ররা রাজভবনের দিকে এগোচ্ছিল।

ওই সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত ৫৫ জন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

রাজভবন থেকে রাতে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ছাত্রদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ পেশ করেছে।

ছাত্র বিক্ষোভের জেরে রাজ্যের স্কুল-কলেজগুলি বুধ ও বৃহস্পতিবার বন্ধ করার ঘোষণা করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই বলছে কাংপোকপি জেলায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে।

সেপ্টেম্বর মাসের শুরু থেকে মনিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়। রাজ্য পুলিশ বলছে কথিত কুকি সশস্ত্র গোষ্ঠীগুলি মেইতেই এলাকায় ড্রোনের মাধ্যমে বোমা ফেলতে শুরু করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের