Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাষ্ট্রের সব মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন, জনগণকে আইনি সেবা প্রদান করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ‘আইনগত সহায়তা প্রদান’ আইন পাশ করেন। কারণ আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সব মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার বিনামূল্যে আইনি সহায়তা সেবার দ্বার উন্মোচন করেছে। সরকার ও রাষ্ট্রের বিধান অনুযায়ী সাধারণ ও অসচ্ছল মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে তাই আমরা এটি কার্যকর করারবিস্তারিত পড়ুন
বিয়ে করছেন শাকিব, পাত্রী কে?

সিনেমায় অনিয়মিত হলেও অপু বিশ্বাস বুবলীর সঙ্গে নিয়মিত ঝগড়া করেন। তাদের ঝগড়ার মূল কারণ শাকিব খান। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন এই অভিনেতা। নায়কের পরিবারের মতে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান। আর এ কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গেবিস্তারিত পড়ুন
তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুললো শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। আর পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে রবিবার খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক-প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সময়সূচিতে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। অন্যদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুললেও দেশের অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে অনলাইনে। তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একবিস্তারিত পড়ুন
হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরো ৩ দিন

তাপপ্রবাহের সতর্কতার (হিট অ্যালার্ট) মেয়াদ আরো তিন দিন বাড়ানো হয়েছে। রবিবার সকালে আরো তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত ২৫ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া বিভাগ। সেই মেয়াদ শেষ হয়েছে গতকাল শনিবার। এদিন তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। গত কিছুদিন ধরে দেশেরবিস্তারিত পড়ুন
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।বিস্তারিত পড়ুন
বান্দরবানের ৩ উপজেলার নির্বাচন স্থগিত: ইসি

পার্বত্য জেলা বান্দরবানের ৩টি উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এই ঘোষণা দেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। জাহাংগীর আলম বলেন, বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে যৌথবাহিনীর অভিযান চলমান। সেকারণে এই ৩টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক, পুলিশের আইজিপি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

কাতারের সঙ্গে বাংলাদেশের পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। কাতারের তরফে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি উপস্থিতবিস্তারিত পড়ুন
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলছে আমেরিকা

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আমেরিকা। ২০২৩ সালে বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণায়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দেশভিত্তিক এই প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিধিবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক-গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে হস্তক্ষেপ হয়েছে। এ ছাড়া ওই বছর রাজনৈতিক কর্মসূচিতেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি। মঙ্গলবার (২৩ এপ্রিল) সোয়া ১০টায় শিমুল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন তিনি। এর আগে সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির। সেই সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে পরবর্তীতে এই সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয় বলে জানা গেছে। চুক্তিগুলো হলো, দ্বৈতবিস্তারিত পড়ুন
কলারোয়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্পাদকসহ ৩পদে বিজয়ী যারা

কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আ. করিম, যুগ্ম সম্পাদক পদে শামছুর রহমান লাল্টু ও অর্থ সম্পাদক পদে শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। সোমবার এ নির্বাচনের ভোটগ্রহণ কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ভোটার সংখ্যা ছিলো ৬১৯ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৫২৯ জন। উপস্থিতির শতকরা হার ৮৫.৪৬। ব্যবস্থাপনা কমিটির ১২টি পদের মধ্যেবিস্তারিত পড়ুন

