শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো ফাঁদে পা দেবেন না

বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদেরকে রক্ষার আহবান ড. আসিফ নজরুলের

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে জোরাল ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। এ আন্দোলন নিয়ে তিনি সড়কে যেমন সরব তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। মিছিল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতির কথা উল্লেখ করেছেন আলোচিত এই প্রফেসর। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘বহুদিন পর একটা টগবগে মিছিলে ছিলাম আজ (শুক্রবার)। সামনের সারিতে হাতের ভেতর হাত ঢুকিয়ে শেকলের মতো করে এগোচ্ছে আমাদের জেনারেশন জি-এর আগুনে সন্তানরা। আমাকে বলল, আমাদের ভেতর চলে আসুন স্যার।

এ আন্দোলনকে কেন্দ্র করে তিনি সোমবার ফের আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। সেটা আবার একটু ভিন্নধর্মী। এ ধরনের আন্দোলন বা রাজনৈতিক বিভিন্ন অঘটনকে কেন্দ্র করে প্রায়ই দেখা যায় কোনো হিন্দু এলাকা, মন্দির বা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটে।

তাই বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে সংখ্যালঘুদের বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্তক করে স্ট্যাটাস দেন তিনি।

আসিফ নজরুল লিখেছেন, কোনো হিন্দু এলাকা বা মন্দির যেন আক্রান্ত না হয়। তাদের বুক দিয়ে রক্ষা করুন। কোনো ফাঁদে পা দেবেন না।

এর আগে রোববার গণমাধ্যমকর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষার বার্তা পাঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন। তিনি বলেন, যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই। কেননা আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা ও পরিকল্পনা চলছে। পরে ভিডিও প্রকাশ করে একই বার্তা দেন প্ল্যাটফর্মটির আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর দায় চাপাতে সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন সমন্বয়করা।

এমন শঙ্কা প্রকাশ করে তারা বলেন, সোমবারের লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে যারা ঢাকায় আসতে পারবেন না তাদের নিজ এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…