Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো এক শিশুর

কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো সাজিম হাসান নামের এক শিশুর। রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। সাজিম হাসান (৮) ওই গ্রামের কবিরুল ইসলামের পুত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিশু সাজিম হাসানের পিতা মালয়েশিয়া প্রবাসী। তার মা অন্যত্র বিয়ে করে অন্য জায়গায় বসবাস করে। সাজিম দাদা দাদীর কাছে থাকে। আজ রবিবার বেলা বারোটার দিকে খেলা করতে করতে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আম বাগানে বৃদ্ধের ঝুল*ন্ত লা*শ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় গলায় গামছা পেঁচিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। আত্মহননকারী বৃদ্ধ কৃষক হযরত আলী (৫৫)। সে উপজেলার কেঁড়াগছি ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে। হযরত আলীর স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রয়েছে। স্থানীয়রা জানায়, রবিবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বোয়ালিয়া গ্রামের একটি আম বাগানে গলায় গামছা পেঁচিয়ে এক বৃদ্ধের লাশ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসি বৃদ্ধ কৃষক হযরত আলীর লাশ বলে শনাক্ত করে। বিষয়টি তাৎক্ষনিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা টাউন হাইস্কুল গণহত্যা দিবসে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি

সাতক্ষীরা টাউন হাইস্কুল গণহত্যা দিবসে প্রথমবারের মতো বধ্যভূমিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন। সম্মিলিত সামাজিক আন্দোলন, শিল্পায়ন সঙ্গীত একাডেমী ও প্রাণকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শিশুদের অংশগ্রহণে উদযাপিত কর্মসূচি থেকে বধ্যভূমি সংরক্ষণের দাবি পুণরায় উচ্চারিত হয় সম্মিলিত ভাবে। রবিবার ভোর থেকে দিনব্যাপী কর্মসূচিতে বধ্যভূমি সংরক্ষণ ও শহীদ স্মৃতিসৌধ নির্মাণের জন্য জোর দাবি জানানো হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়াবিস্তারিত পড়ুন
নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে পানিতে ডুবে দুই শিশু তিন্নি (৫) ও মো. তানহা (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার বাহিরগ্রামের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভাই দুই ভাই-বোন ওই গ্রামের জালাল মোল্যার সন্তান। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলের দিকে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের মাছের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরেবিস্তারিত পড়ুন
ইসরাইলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরান

ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার তিনি এই মন্তব্য করেন। এদিকে আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইলিবিস্তারিত পড়ুন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশন) সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতির তথ্য গণমাধ্যমকে জানানো হয়। গত ৬ ও ৭ মার্চ দুদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের ভোটগ্রহণ করা হয়। এরপর ৯ মার্চ দিনগত রাত দেড়টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল খায়ের নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত ব্যারিস্টারবিস্তারিত পড়ুন
তীব্র তাপপ্রবাহ
হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের বিভিন্ন অঞ্চলে গরম চরম আকার ধারণ করেছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। রোববার সচিবালয়ে সারা দেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানান মন্ত্রী। দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। অনেক জায়গাই তাপমাত্রা ৪০ ডিগ্রিবিস্তারিত পড়ুন
বিএনপি রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় : ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে। যে কারণে জনগণ বার বার তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন- অগ্রগতিবিস্তারিত পড়ুন
তলে তলে দেশবিরোধী কাজ করছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন, অনেক কিছু তলে তলে। তলে তলে উনারা (সরকার) দেশ ও জনগণের বিরোধী কাজ করেই যাচ্ছেন। একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন। রোববার কারামুক্তির পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরেবিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরাইল ও পশ্চিমারা দায়ী: তুরস্ক

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রধান কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং ইসরাইলের প্রতি পশ্চিমাদের সমর্থন বলে জানিয়েছে তুরস্ক। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন। ফিদান বলেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার কারণে গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয়। বরং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে জানিয়েছে তুরস্ক। তুরস্ক সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে ইস্তানবুলে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইরানবিস্তারিত পড়ুন

