Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাংবাদিকের ওপর হামলা, উপজেলা আ. লীগের সভাপতিসহ গ্রেফতার ২

কক্সবাজারের কুতুবদিয়ায় সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর (৫৫) ও তার ছোট ভাই মো. মুজাহিদুল ইসলাম সেলিমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর ৬টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নজর আলী মাতবরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা একই এলাকার মৃত আবুল কাশেম মাতবরের ছেলে। সংশ্লিষ্টরা জানান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ তার পরিবারের সদস্যরা কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় একবিস্তারিত পড়ুন
প্রিজন ভ্যানেই নারী ধর্ষণ!

পুলিশের প্রিজন ভ্যানেই এক নারী কয়েদিকে ধর্ষণ করেছে দুই পুরুষ কয়েদি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যায়, নির্যাতিত ওই নারী কয়েদিকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। সঙ্গে ছিল আরও দুই পুরুষ কয়েদি। চিকিৎসা সেরে ফেরার সময় ঘটে এ ঘটনা। দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীর দাবি, রোহতকের পিজিআইএমএস হাসপাতালে চিকিৎসা চলছিল তার। যারবিস্তারিত পড়ুন
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরাইল

গাজার শাসকগোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর তেলআবিবে হাজারও মানুষ বিক্ষোভ করছেন। স্থানীয় সময় শনিবার তেলআবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিক্ষোভ হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দি থাকা ১৩৩ জিম্মিকে মুক্ত করতে ইসরাইল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়াবিস্তারিত পড়ুন
মিশা ও ডিপজল সম্পর্কে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শনিবার (২০ এপ্রিল) ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের উপস্থিতিতে একদিনের জন্য আমাদের প্রাণের জায়গা এফডিসি মুখরিত হয়ে উঠেছিল। ইলিয়াস কাঞ্চন বলেন, আগামীতে এফডিসির ফ্লোরগুলো সিনেমার কাজে আলোকিত হয়ে উঠবে। আমি নবনির্বাচিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা!

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আনছার আলীর পুত্র আজহারুল ইসলাম (৩৫) এর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করে তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন। ভোরে তাদের ঘরে ভিতর থেকে দরজা দেয়া অবস্থায় আজহারুলের গোঙানী শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দরজা ভেঙে আজহারুলের রক্তাক্ত অবস্থায় পুরুষাঙ্গ কাটা ও পাশে স্ত্রী ঝর্নাকে অচেতন অবস্থায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

কলারোয়া উপজেলা চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন’- এই শ্লোগানে শনিবার সকাল ১১টায় কলারোয়া সরকারি প্রাইমারী স্কুলের অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক তাহমিনা পারভীন লিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ গ অঞ্চলের ডিরেক্টর মো. আরিফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়ার সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ চ অঞ্চলেরবিস্তারিত পড়ুন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণে মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে। সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামান চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এসময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটি-সোটাবিস্তারিত পড়ুন
প্রচন্ড তাপদাহে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের বন্ধ ঘোষণা

সারা দেশের ওপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আরও এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার এ সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১/৪/২০২৪ তারিখে খোলার পরিবর্তে আগামী ২৮/৪/২০২৪ তারিখে যথারীতিবিস্তারিত পড়ুন
ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮ : যাত্রী কল্যাণ সমিতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতে সড়ক-মহাসড়কে ৩৯৯টি দুর্ঘটনায় ৪০৭ জন নিহত ও এক হাজার ৩৯৮ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। নৌপথে ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সর্বমোট ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও এক হাজার ৪২৪ জন আহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিববিস্তারিত পড়ুন
বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এ অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। এটা তাদের পুরোনো কৌশল। শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের কাছে বিএনপির সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন,বিস্তারিত পড়ুন

