শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এক এগারোর সময়ে আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল, সেই গুলো গেলো কোথায়?: প্রধানমন্ত্রীর প্রতি রিজভী

এই সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার এখনো আতঙ্কিত কেন জানেন? আতঙ্কিত এই জন্য কারণ সে তো জানে জনগণ তো তাকে ভোট দেয়নি। দেশের ৯৫ শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি। আমি আর ডামি আমরা আর মামুদের নির্বাচন হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। সিঙ্গাপুরে ফাইবার ক্যাবল ব্রেক করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও গ্রাহকরা ইন্টারনেটের এ ধীরগতি পাওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিও (বিএসসিপিএলসি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেন, সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজারবিস্তারিত পড়ুন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল পরিষদ জয়ী

চিত্রনায়িকা নিপুণ আক্তারের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার স্বপ্ন পূরণ হলো না। ভোটে মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়েছেন অভিনেত্রী। তবে পরাজিত হয়েও ফুলের মালা উঠেছে নিপুণের গলায়। শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এ সময় উপস্থিত ছিলেন দুই প্যানেলের প্রার্থীরা। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পরেই প্রথমে নিপুণ আক্তার বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে দেন।বিস্তারিত পড়ুন

তাপমাত্রা আরো বাড়তে পারে

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এরমধ্যে শনিবার (২০ এপ্রিল) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে দেশব্যাপী গরমের ভোগান্তি আরও বাড়বে। দেশের ১৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এটিই চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা বিভাগের সবগুলো স্টেশনেইবিস্তারিত পড়ুন

নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন গ্রেফতার হয়েছে। সকালে তিনটি মাদক মামলায় যথাক্রমে দুইবছর, একবছর ও একবছর ৬ মাস করে মোট চার বছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রুবেল সরদারকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল সরদার নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ওহাব সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)বিস্তারিত পড়ুন

ইবি শিক্ষক কোয়ার্টার থেকে ২ চোর আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কোয়ার্টারে চুরি করতে এসে সিকিউরিটি ইনচার্জের হাতে ধরা পড়ে ২ যুবক। আটককৃতরা কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)। শনিবার (২০ এপ্রিল) বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদের সন্দেহভাজন হিসেবে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুস সালাম ও খলিলুর রহমান। জানা যায়, দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শনিবার চালু হয় ইবির কার্যক্রম। তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে এমপি দোলনের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত, যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এমপি’র সর্বক্ষনিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে। শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন জানান, রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। হামলার আগে তিনি ঔষধ নেয়ার জন্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেঁজুতি এমপির নগরঘাটার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন

সাতক্ষীরার তালার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন করলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শুক্রবার(১৯ এপ্রিল)রাতে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল কুমার সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসবে উভয় স্থানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ভোগান্তি

কলারোয়ায় তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি

সারাদেশে যখন তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। ঠিক তখনি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরো বাড়তে পারে বলেও জানিয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১২৭টি প্রাথামিক বিদ্যালয়,৭৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮ টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে। কিন্তু, এমন পরিস্থিতিতেই সারাদেশের ন্যায় ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলে র্দীঘ ২৬দিন ছুঠি শেষেবিস্তারিত পড়ুন

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন ২২ এপ্রিল

দীপক শেঠ, কলারোয়া: আগামি ২২ এপ্রিল সোমবার কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি:এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ১২টি পদের মধ্যে ৩টি পদে সরাসরি নির্বাচনের মাধ্যমে কর্মকর্তা নির্বাচিত হবেন। বাকি ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। এদিকে আরো ৩টি পদে কোন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় না করায় পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা হবে বলে জানা যায়। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন