Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টার পর স্বামীর আত্মহত্যা!

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে স্বামী তার স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টার পর স্বামী আত্মহত্যা করেছে। নিহত স্বামী উপজেলার বালিধা গ্রামের মৃত হাতেম আলী গাজীর ছেলে উজির আলী (৫৫)। তার স্ত্রী একই গ্রামের দেন আলীর মেয়ে পারভীন (২৮)। গ্রামবাসী জানায়- একে অপরের সাথে সম্পর্কের মাধ্যমে ৯ মাস আগে তাদের বিয়ে হয়। পরবর্তীতে উজির আলীর আরো কয়েকটি স্ত্রী থাকায় তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িবিস্তারিত পড়ুন
তালায় কিশোর কিশোরীর অংশগ্রহণে তামাক বিরোধী সাইকেল র্যালী

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): ‘হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি; করবো না মোরা মাদক সেবন, গড়বো মোরা সুখের জীবন; এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ -এমন সব স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে জনসাধারণকে সচেতন করতে শতাধিক কিশোর-কিশোরীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো তামাক বিরোধী ব্যতিক্রমধর্মী সাইকেল র্যালী। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পিকেএসএফের সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র্যালীটি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় ২০২৩-২৪ খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা, রেমাল/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে সদর সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের সমাপনী

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সাতক্ষীরা সদরের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। অতিথিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব -১৭) এর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হয় কয়লা বনাম যুগীখালী ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কয়লা ৪-১ গোলে যুগীখালী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। ২য় ম্যাচে মুখোমুখি হয় কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কলারোয়া পৌরসভা। খেলারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের “সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত

সাতক্ষীরায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের “সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের কুরাইশী ফুড পার্কে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজন এবং ইয়ুথ এ্যামপাওয়ার্ড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণের সহযোগিতায় গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে এ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সহিদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনেরবিস্তারিত পড়ুন
বেনাপোল স্বলন্দরে চাঁদাবাজি বন্ধে ১১ প্রতিষ্ঠানকে চিঠি

বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ট্রাক থেকে বন্দর নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ১ হাজার থেকে ১৫শ’ টাকা আদায় বন্ধে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কাছে সহযোগীতা চেয়ে আবেদন করেছে একটি বানিজ্যিক সংগঠন। একই সাথে বন্দরে পণ্য খালাসে আধুনিক সুবিধা যুক্ত করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদাবাজি বন্ধে ১১ টি প্রতিষ্ঠানকে চিঠি দেন বানিজ্যিক সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি ও যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। চাঁদাবাজি বন্ধে অবহিতকরণ প্রতিষ্ঠানগুলোরবিস্তারিত পড়ুন
শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা চায় সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বারবার নির্বাচিত করে সেবা করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, স্বজন হারিয়ে বেঁচে থাকার কষ্টটা অনেক বেশি, তারপরও সেই শোক, ব্যথা বুকে নিয়েইবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজনবিস্তারিত পড়ুন
এক মাস ধরে কারাগারের ছাদ ছিদ্র করেছিলো সেই ৪ আসামি

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ছিদ্র করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে সেখানকার নিরাপত্তা নিয়ে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই চার আসামি একটি সেলে গাদাগাদি করে ছিলেন। প্রায় এক মাস ধেরে তারা ওই ছাদ ফুটো করেন। জানা গেছে, বগুড়া জেলা কারাগার ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত। ১৪১ বছরের প্রাচীন কারাগার চুন-সুরকির গাঁথুনি দিয়ে নির্মিত। ছাদের নিচে লোহার বিম দেওয়া থাকলেও ভেতরে কোনো রড নেই। এতে ছাদ দুর্বল হয়েবিস্তারিত পড়ুন

