Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে গর্বিত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন। মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান। অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এক বার্তায় বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের জনগণকে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানাই।’ তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা সংকটে সাড়া দেয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলাসহবিস্তারিত পড়ুন
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাতটা নাগাদ ধানমন্ডিতে সরকার প্রধান হিসেবে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর আগে, ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিস্তারিত পড়ুন
দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় প্রাণ গেলো শিশুর

সাতক্ষীরার দেবহাটায় পানিতে ঝাঁপ দিয়ে খেলা করার সময় নূর নবী (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চরশ্রীপুর শরিফুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, রবিবার (২৪ মার্চ) দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় গোপাখালি ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেওয়া খেলা করছিলো। এসময় বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়লে দীর্ঘ সময় পার হওয়ার পরও তার খোঁজ মেলেনি। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন
ঈদুল ফিতর উপলক্ষে
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্ন্যা। অনুষ্ঠানে বিশেষবিস্তারিত পড়ুন
তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা

সাতক্ষীরার তালায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ হলরুমে উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সচিব শেখ রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। প্রকল্প সমন্ময়কারী কাজী বাবর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য প্রকাশ দালাল, মেহেদী হাছান পাড়, শিরিনা সুলতানা,সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু,শিক্ষক সাজ্জাত মোড়ল,তানজিলা খাতুনবিস্তারিত পড়ুন
দেশের মানুষের গড় আয়ু কমেছে

মাত্র এক বছরের ব্যবধানে কমেছে দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কাল পরিসংখ্যানিকভাবে কমেছে, যা ৭২.৩ বছর। যেটি ২০২২ সালেও ছিল ৭২.৪। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২৩ সালে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ শতাংশ, যা ২০২২ সালে ছিলবিস্তারিত পড়ুন
বিএনপির অনেকেই গত নির্বাচনে অংশগ্রহণের জন্য লাইন দিয়েছিলো: হাছান মাহমুদ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের মামলার হুমকির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা মামলা করতে চাইলে করুক, আমিও বসে আছি। আমি সেটার জন্য প্রস্তুত আছি। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক একটি টেলিভিশনের টকশোতে বলেছিলেন, রেকর্ড প্রকাশ না করলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনে আমরাও আইনগত ব্যবস্থা নেব। এটাবিস্তারিত পড়ুন
হেফাজতে থেকে প্রথমবারের মত সরকারি আদেশ জারি করলেন কেজরিওয়াল

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে থেকে প্রথমবারের মত আদেশ জারি করেছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মন্ত্রী অতীশি রোববার এক সংবাদ সম্মেলনে কেজরিওয়ালের জারি করা আদেশ সম্পর্কে জানান। এ বিষয়ে দলীয় একটি সূত্র জানিয়েছে, আদেশটি ভারতের পানি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত এবং এই নির্দেশিকাটি নোটের মাধ্যমে পাঠানো হয়েছিল। সংবাদ সম্মেলনে অতীশি বলেন, ইডি হেফাজত থেকে দিল্লির মুখ্যমন্ত্রী শহরের কিছু এলাকায় পানি এবং নর্দমার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও জানান,বিস্তারিত পড়ুন
ব্যর্থতায় বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ; কারো কথার মিল নেই: ওবায়দুল কাদের

মধ্যবর্তী নির্বাচনের কোনো চিন্তা সরকারের আছে কিনা-এমন প্রশ্নে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার এ ধরনের চিন্তাভাবনা কেন করবে? তিনি বলেন, এর কোনো যুক্তি নেই, বাস্তবতা নেই। নির্বাচন যখন হওয়ার তখন হবে সংবিধান অনুসারে। আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই। রাজধানীর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি,এয়ারপোর্ট-গাজীপুর) প্রকল্পের সওজ অংশের আওতায় নির্মিত সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিস্তারিত পড়ুন
কয়েক দিন আগে ভারতে গেলেন চিকিৎসা করতে: বিএনপি নেতাদের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন, কয়েক দিন আগে না ভারতে গেলেন চিকিৎসা করতে! রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ভারত থেকে কী না আসে? যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে দেখা যাবে যে ইফতারের সময় ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা-পেঁয়াজু খেয়েছেন। এসব খেয়ে উনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। আর উনার স্ত্রী ভারতীয় শাড়ি পরেন। সব ভারতীয় পণ্য বাদবিস্তারিত পড়ুন

