শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাটিয়া পুজামন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকালে কাটিয়া সর্বজনীন পূজা মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয় মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার শ্রী কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা সদরের কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা শ্রী দীনবন্ধু মিত্র, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।

এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, কাটিয়া কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দিরের সহ-সভাপতি সমরেশ কুমার দাস, বলাই দে,সাধারণ সম্পাদক ভৈরব কর্মকার, যগ্ন সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন, সদস্য স্বপন দে, পলাশপুল সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর বসুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা মন্দিরের সহ-সভাপতি শঙ্কর কুমার রায়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার