রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী, মোদির হ্যাটট্রিক

এক দশক ধরে ক্ষমতায় থাকা বিজেপি নেতা নরেন্দ্র মোদিই রেকর্ড তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। একজন চা বিক্রেতা থেকে বিশ্বের অন্যতম শীর্ষ নেতা বনে যাওয়ার গল্পটা আন্দোলিত করে সাধারণ মানুষকে। বলা হয়, বিশ্বমঞ্চে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের উত্থানের নেপথ্যে তিনি। শক্তিশালী নেতৃত্ব ও কূটনৈতিক কৌশলের ফলে পশ্চিমাদের কাছেও হয়ে উঠেছেন অতি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। তবে সমালোচনা-বিতর্ক পিছু ছাড়েনি মোদির। তার বিরুদ্ধে আছে বিভাজনের রাজনীতির অভিযোগও। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সরকারবিস্তারিত পড়ুন

সৌদির মসজিদে হারাম ও নববিতে ঈদের নামাজ পড়াবেন যারা

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ঈদুল আজহার নামাজ পড়ানোর জন্য দুজন প্রসিদ্ধ ইমামের নাম ঘোষণা করা হয়েছে। মসজিদে হারাম কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারামে ঈদুল আজহার নামাজে ইমামতি ও খুতবা পাঠ করবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ আব্দুর রহমান আস-সুদাইস, আর মসজিদে নববিতে শায়খ খালিদ আল মুহান্না। ১০ জিলহজ, ১৪৪৫ হিজরি মোতাবেক ১৬ জুন, ২০২৪-এ মসজিদে হারাম ও মসজিদে নববিতে ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা দেবেনবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রোববার (৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মৃত্যুতে সভাপতির শূন্যপদে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করাবিস্তারিত পড়ুন

রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ নিহত

রাজধানীর ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক জোনে এক পুলিশ সদস্য কী কারণে আরেক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার দিবাগত ২ টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইজিপি এ তথ্য জানান। এসময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজনবিস্তারিত পড়ুন

‘শালা নাটক করতাছে’ কনস্টেবল মনিরকে গুলির পর কনস্টেবল কাউসার

রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে কূটনীতিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করেন একই দায়িত্বে থাকা আরেক পুলিশ কনস্টেবল কাউসার আহমেদ। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিরুলকে গুলি করে ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ান কাউসার। তখন প্রধান ফটকে দু-তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। তারা গুলির শব্দ শুনতে পেলেও তখন ধারণা করতে পারেননি যে, কাউসার মনিরুলকে গুলি করে এসেছেন। তখন কাউসারকে ফিলিস্তিনি দূতাবাসেরবিস্তারিত পড়ুন

সরকার গড়বে ‘ইন্ডিয়া’, শুধু সময়ের অপেক্ষা : মমতা

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ই কেন্দ্রে সরকার গড়তে চলেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার খুব বেশি দিন টিকবে না। দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জী। তার মতে, শেষ পর্যন্ত কেন্দ্রে সরকার গড়বে ‘ইন্ডিয়া’। তার কথায়, ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি। ভোটের ফল ঘোষণার পর দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠক হয়েছে। এতে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

গাজায় ৩৬৮০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ যেন থামছেই না। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যায় ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চার শতাধিক মানুষ। শনিবার চার জিম্মিকে উদ্ধার করতে গিয়ে নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলছে, মধ্য গাজার আল-আকসা হাসপাতালে যেন এক দুঃস্বপ্নের রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। আল আকসা এবং নাসের হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই। এদের মধ্যে বেশিরভাগই নারী এবংবিস্তারিত পড়ুন

বেনজীরের সাভানা ইকো পার্কে এখন সুনসান নীরবতা!

বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ প্রধান বেনজীর আহম্মেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ও তার আশপাশে দখল নেয়া জমি আয়ত্তে নিয়েছে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা প্রশাসন। আদালতের নির্দেশে সম্পত্তি ক্রোক আদেশ বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে পার্কটি নিয়ন্ত্রণে নেয়া হয়। এরপরই এ খবরে এখন পার্কে কেবলই সুনসান নীরাবতা। পার্কটি বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন ঘুরতে আসা দর্শনার্থীরাও। দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জবিস্তারিত পড়ুন

এবার কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন একই ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার মাহমুদপুর আলিম মাদ্রাসার কমিটি গঠন, সভাপতি কামরুল

সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর আমিনিয়া আলিম মাদ্রাসা পরিচালনা জন্য নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলামকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট ৬মাস মেয়ার্দী এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। কমিটির অন্যানরা হলেন সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন, সাধারণ শিক্ষক সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, অভিভাবক সদস্য মো. রবিউল ইসলাম। সভাপতি মোঃ কামরুল ইসলাম জানান, আমাকে মাদ্রাসার এডহক কমিটিতেবিস্তারিত পড়ুন