শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে এবার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১বিস্তারিত পড়ুন

বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। আমরা বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো। তারা দেশকে অন্ধকারেরবিস্তারিত পড়ুন

ভিসি নেই দেশের ২৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

দেশের ২৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের (ভিসি) পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রো-ভাইস চ্যালেন্সরের ৮০টি এবং ট্রেজারারের ৩৫টি পদ শূন্য রয়েছে বলেও জানান মন্ত্রী। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। শিক্ষামন্ত্রী নওফেল আরও জানান, দেশে বর্তমানে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনেরবিস্তারিত পড়ুন

হেরে গিয়েও মোদির মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, কে এই ভাগ্যবান?

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনে শুরু হবে শপথগ্রহণ। তার আগেই এদিন নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা অনেকটা প্রস্তুত করে ফেলেছে এনডিএ নেতারা। সেই তালিকায় আছেন হেরে যাওয়া বিজেপি নেতা রবনীত সিং বিট্টুও। খবর টাইমস অব ইন্ডিয়ার। এবারের লোকসভা নির্বাচনে হেরে গেলেও মন্ত্রী করা হচ্ছে পাঞ্জাবের বিজেপি নেতা রবনীত সিং বিট্টুকে। রোববার বিকালে টাইমস অব ইন্ডিয়ার লাইভ আপডেট থেকে এমনবিস্তারিত পড়ুন

সহকর্মীকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য কাউসারের ৭ দিনের রিমান্ড

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল কাউসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। জানা গেছে, নিহত কনস্টেবলেরবিস্তারিত পড়ুন

এমপি আনার হত্যা মামলায় গ্যাস বাবুর ৭ দিনের রিমান্ড

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার আসামি কাজি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। উভপক্ষের শুনানি শেষেবিস্তারিত পড়ুন

সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বাজেট কর-নির্ভর, ঋণ নির্ভর ও লুটেরা-বান্ধব। অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহী অবস্থা, এর ওপর বাজেটে কররের বোঝা। জবাবদিহিতা ছাড়া এ সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এ বাজেট দেশি-বিদেশি ঋণ ও সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জবিস্তারিত পড়ুন

আজ প্রতিটি ব্যক্তির ওপর ১ লাখ ৫৫ হাজার টাকা ঋণের বোঝা: মির্জা ফখরুল

দেশের অর্থনীতির বেহাল দশার চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেশের প্রতিটি ব্যক্তির ওপর ১ লাখ ৫৫ হাজার টাকা ঋণের বোঝা। এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিকনির্দেশনা নেই। আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে? রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক অনুষ্ঠানে রোববার দুপুরে ঢাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনাবিস্তারিত পড়ুন

মোদির মন্ত্রিসভায় চমক, ডাক পড়লো ৪৭ জনের

ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবনে শুরু হবে শপথ অনুষ্ঠান। শপথ পাঠের আগেই এদিন নতুন মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যদের সঙ্গে দেখা করেছেন মোদি। Advertisement রাজনাথ সিং এবং নীতিন গড়করিসহ মোদির তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় যারা ঠাঁই পেতে চলেছেন, কেন্দ্রীয় জোট নেতৃত্বের তরফে তারা ইতোমধ্যেই ফোন পেতে শুরু করেছেন। রোববার নরেন্দ্র মোদির সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে যারা শপথ নেবেন- তাদেরবিস্তারিত পড়ুন

এমপি আনার হত্যা

কলকাতায় আটক সিয়ামকে নিয়ে বাগজোলা খালে অভিযান, মিললো একাধিক হাড়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেফতায় সিয়াম হোসেনকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। অভিযানে হাড়গোড় উদ্ধার করার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। আটক সিয়ামকে সাথে নিয়ে কলকাতার অদূরে ভাঙড়ের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে তল্লাশি অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। এসময় সিয়ামের দেখিয়ে দেয়া স্থান থেকে একাধিক হাড় উদ্ধার করা হয়। ভারতের সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়। এতে বলা হয়, পুলিশের পাশাপাশি তল্লাশি অভিযানেবিস্তারিত পড়ুন