শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫

নড়াইল জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট মূলে দশজন (নড়াইল সদর-পাচ লোহাগড়া-এক, নড়াগাতী-চার), নিয়মিত মামলায় গ্রেফতার তিনজন (নড়াইল সদর-তিন), ১৫১ ধারায় একজন (নড়াইল সদর) মোট ১৪ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠান

হাজার হাজার সমর্থকের সরব উপস্থিতিতে জামজমকপূর্ণ পরিবেশে অভিষেক হলো কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন এবং ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু ও ফারজানা শওকত আফি’র। রোববার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তারালী ইউপির চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় যুবদের হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা

দেবহাটায় নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) সকাল ১০টায় রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব ফোরামের সদস্য শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য হাফেজ আব্দুস সাত্তার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় মূল বিষয়বস্ত উপস্থাপন করেন জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অবৈধ মোটরযানের উপর মোবাইল কোর্ট

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ও যাত্রী, চালক, পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে মোটযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রোববার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রাস্তার কাজে বাঁধা, থানায় অভিযোগ

সাতক্ষীরায় সরকারি কাজে বাধা প্রদান ও চাদা দাবি, এক পর্যায়ে কাজ বন্ধ সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সার্কিট হাউজ এর সামনে হতে রসুলপুর টু কাথন্দা বাজার (ভায়া) পায়রা ডাঙ্গা বাজার পযর্ন্ত আর এন্ড এইচ (রোডস্) ২ কিলো, ১০ মিটার রাস্তা, যার বরাদ্দ ২ কোটি ২১ লক্ষ টাকা। উক্ত কাজ সরকারি টেন্ডার এর মাধ্যমে কাজটি সংষ্কারের ঠিকাদারি দায়িত্ব পান জাকাউল্লাহ এন্ড ব্রাদাস।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকাল ১০টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি এবং ওজন মাপার মেশিন বিতরণ করেন স্মার্টবিস্তারিত পড়ুন

‘মা’ ফাউন্ডেশন

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওজন মাপার মেশিন বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী খুদে ডাক্তারদের মাঝে ওজন মাপার মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৯ জুন) সকাল ১০টায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ ও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, পৌর বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হত্যা মামলার বাদী পরিবর্তন ও আসামীদের নাম অন্তভূক্তির দাবি

সাতক্ষীরার তালায় বিরোধপূর্ণ জমিতে শ্রমিক হিসেবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলার বাদী পরিবর্তন এবং অন্যান্য আসামীদের নাম অন্তভূক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার জেঠুয়া গ্রামের শের আলী ফকিরের ছেলে দ্বীন মজুর মো: রেজাউল ফকির। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। আমার তিনপুত্র তারাও চাষাবাদ এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। গতবিস্তারিত পড়ুন

নড়াইলে ডা. নীহাররঞ্জন গুপ্তের নামকরণে জাদুঘরের উদ্বোধন

নড়াইলে ডাক্তার নীহাররঞ্জন গুপ্তের নামকরণে জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। নীহাররঞ্জন গুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এটি উদ্বোধন করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের পৈত্রিক ভিটায় প্রথম বারের মতো জাঁকজমকভাবে প্রখ্যাত ঔপন্যাসিক ডা. নীহাররঞ্জন গুপ্তের ১১৩তম জন্মবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান। এ সময় তারা ডা. নীহাররঞ্জন গুপ্তের নামকরণে সড়কের উদ্বোধন করেন। পরবর্তীতে ডাক্তার নীহাররঞ্জন গুপ্তেরবিস্তারিত পড়ুন