শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একপাশে আন্দোলনকারীরা অন্যপাশে ছাত্রলীগ, ঢাবিতে উত্তেজনা

পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে জড়ো হচ্ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা। এর কাছেই মধুর ক্যান্টিনের সামনে সমবেত হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। উভয় পক্ষই বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আজ বিকেল সাড়ে ৩টা থেকে আবারও অবরোধের কর্মসূচি রয়েছে আন্দোলনকারীদের। তবে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হতে কিছুটা সময় নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সেখানে আসছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে কয়েক শ শিক্ষার্থী সমবেত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে যাত্রা করার ঘোষণা দেওয়া হচ্ছে।

অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীদের দলে দলে এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হচ্ছেন। সেখানেও কয়েক শ ছাত্রলীগের সমাবেশ দেখা গেছে। ছাত্রলীগ নেতাকর্মীরা কী করবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে আন্দোলনকারীরা কয়েক দিন ধরে যে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ শুরু করছেন, সেখানে আজকে অন্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। শাহবাগ মোড়ে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে তারা।

মোড়ের চারপাশে ছোট ছোট দলে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। থানা পুলিশের পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এনে এখানে মোতায়েন করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন তারা। প্রথম দুই দিন রোব ও সোমবার বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর গতকাল বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাদের এই কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। সারা দিনের অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক