রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে চমকে যুক্তরাষ্ট্রের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দিল যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরে সবচেয়ে বড় অঘটন ঘটাল আমেরিকা। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল বিশ্বকাপের সহ আয়োজকরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসের গ্রান্ড প্যারিস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩০ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটেবিস্তারিত পড়ুন

সাংবাদিকরা সমাজের অগ্রসর অংশ, সমাজকে পথ দেখায়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে সংসদে প্রায় আট লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে। প্রতিবার বাজেট পেশ করার পর আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়, বলা হয় এই বাজেট গণবিরোধী, গরীব মারার বাজেট, এই বাজেটে কোন উপকার হবে না। বিএনপিসহ কিছু গোষ্ঠি আছে তারা চোখে ভালো কিছু দেখেন না। প্রকৃতপক্ষে গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছেবিস্তারিত পড়ুন

৩ দিন ঝড়-বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। ফলে আগামী তিন দিন সারাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে “প্লাস্টিক দিন, গাছ নিন” ক্যাম্পেইন অনুষ্ঠিত

ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ জুন) বল্লী ইউনিয়ন শিশু ফোরামের সদস্যদের সাথে বিশ্ব পরিবেশ দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে “প্লাস্টিক দিন, গাছ নিন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স এর কমিউনিটি সোস্যাল ওয়ার্কার মো. আব্দুল মান্নান বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশের অনেক ক্ষতি সাধন করে এই কথা মাথায় রেখে ” প্লাস্টিক দিন,গাছ নিন” ক্যাম্পেইন শুরু হয়। শিশু ও ইয়ূথরা ৫ টা করে যে কোন টাইপের প্লাস্টিকবিস্তারিত পড়ুন

যবিপ্রবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিযূর রহমান হলে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের রাতভর নির্যাতনের ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: হাফিজ উদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- শহীদ মসিযূর রহমান হলের প্রভোস্ট ড. তানভির ইসলাম ও ছাত্র,বিস্তারিত পড়ুন

ব্যাংকে গচ্ছিত টাকায় বাড়ছে শুল্ক

ব্যাংকে আমানতকারীদের বিষয়ে আগামী বাজেটে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ব্যাংকে গচ্ছিত টাকার ওপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আনা হচ্ছে। এতে ব্যাংকে টাকা রাখার খরচ বাড়বে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫৩তম বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব করেছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবে করেছেন তিনি। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এইবিস্তারিত পড়ুন

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শনিবার সকাল ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।’ এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতেবিস্তারিত পড়ুন

ফায়ার সার্ভিসে নতুন হটলাইন নম্বর ১০২

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। জরুরি সেবা গ্রহণের জন্য দেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিঅ্যান্ডটি ছাড়া অন্য সব অপারেটর থেকে এ সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগিরই টিঅ্যান্ডটি থেকেও এ সেবা পাওয়া যাবে। বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরওবিস্তারিত পড়ুন

কমিউনিটি ক্লিনিক আরো সক্রিয় করতে সরকার কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে। এখানে কোনো রোগী সরকারি সেবা বঞ্চিত হলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে। কোনোরকম গাফিলতি থাকলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও রোগীদের হালচাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল বন্ধের অভিযান আগের মতোই চলবে, তাই অনিয়ম পেলেইবিস্তারিত পড়ুন

৭ লাখ ৯৭ হাজার কোটির বাজেট

২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে প্রায় ১১ শতাংশ। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয়। এবারের বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিকেল ৩টায় প্রস্তাবিত বাজেট পেশ করা শুরু করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য দেবেন।বিস্তারিত পড়ুন