Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাজেটে জনগণের জন্য কিছু নেই: মির্জা ফখরুল

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘বাংলাদেশবিরোধী’ বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ বাজেটে জনগণের জন্য কিছু নেই। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, বাজেটের সঙ্গে আবারও সবকিছুর দাম বাড়বে। মানুষ আর পারছে না। নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই। এ সময় মেগাপ্রজেক্টের নামে মেগাবিস্তারিত পড়ুন
সংকটের সময়ে গণমুখী বাজেট: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে৷ বাস্তবসম্মত হয়েছে এই বাজেট৷ বাজেট প্রণয়নে আইএমএফ এর কোন প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন
প্রস্তাবিত বাজেট শোষণের সাজানো হাতিয়ার: মঈন খান

বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্যে আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, প্রস্তাবিত বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। তিনি বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারেরবিস্তারিত পড়ুন
ভারতের সংসদ মাতাবে তৃণমূলের ‘নারী একাদশ’

ভারতের ২০২৪ লোকসভা ভোটে জয়-পরাজয় পর্ব শেষ। ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে জনপ্রতিনিধিদের ভাগ্য। এবার সামনে আসছে একাধিক পরিসংখ্যান। এরই মধ্যে সামনে এল এবারের লোকসভা ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যা। এবারের ভোটে গোটা ভারতে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৭৪ জনই নারী। যদিও এই সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় সামান্য হলেও কম। ২০১৯ সালে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যা ছিল ৭৮। তবে ২০২৪ সালের নিরিখে লোকসভায় নির্বাচিত নারী সংসদ সদস্যদের অঙ্কে চমকপ্রদ পরিসংখ্যান সামনেবিস্তারিত পড়ুন
কুরবানির পশুবাহী নৌযানে ‘কোন ঘাটে যাবে’ লেখা ব্যানার থাকতে হবে

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বলেছেন, কুরবানির পশুবাহী প্রতিটি নৌযানে ব্যানার টাঙাতে হবে; যেখানে লেখা থাকবে- ‘কোন ঘাটে যাবে’। সেই ঘাটে যেন সেটি যেতে পারে সেটাও আমরা নিশ্চিত করব। পশুবাহী নৌকায় যেন ওভারলোড করে পশু পরিবহণ করা না হয় সেটা আমরা নজরদারির মধ্যে রাখব। রাজধানীর গুলশানে নৌ পুলিশের সদর দপ্তরে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় আবদুল আলীম এ কথা বলেন। তিনি বলেন, আমরা ১৭ জুন ইনশাল্লাহ ঈদুল আজহাবিস্তারিত পড়ুন
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো তরুণীর

কানাডা থেকে মেক্সিকো সিটির দিকে যাচ্ছিল ‘ইমপ্রেস’ নামের কয়লাচালিত ট্রেন। ১৯৩০ সালে তৈরি জনপ্রিয় এই ট্রেন দেখতে রেললাইনের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা। কেউ কেউ ট্রেনের ছবি তুলছিলেন, কেউ ভিডিও করছিলেন। তাদের মধ্যে ২০ বছরের এক তরুণী সেই ট্রেন পেছনে রেখে সেলফি তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত রেললাইনের খুব কাছে চলে যাওয়ায় তার মাথার পেছনে ধাক্কা লাগে ট্রেনের। তাতে ঘটনাস্থলেই সেই তরুণী মারা যান। এ খবর দিয়েছেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ করেছে এলজিইডি কর্মকর্তারা। ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার (৫ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণ সাতক্ষীরা এলজিইডি সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজন করে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আবদুল হাকিম। উদ্বোধনীপর্বে তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এবিস্তারিত পড়ুন
তালায় জাম পাড়তে উঠে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় জাম গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বারুইহাটি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্র উপজেলার খলিনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে ও জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটির একটি জাম গাছে সোয়েব জাম পাড়তে উঠে। এসময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারাত্মক আহতবিস্তারিত পড়ুন
শার্শায় ফজরের নামাজে যাওয়ার সময় ট্রাক চাপায় দুই ব্যক্তি নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারন ফরেস্ট অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে আসছিলেন বলে স্থানীয়রা জানান। নিহতরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজীর ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলী বক্স (৬৫)। নিহত দু’জনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন। নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক মুনসুরকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ বিভিন্নস্থানে সাংবাদিকসহ সাধারণ মানুষ নিপীড়নকারী সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক সাতক্ষীরার সাংবাদিক মুনসুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪.০৬.২০২৪) সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী। মানববন্ধনে এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজীবের সঞ্চালনায় বক্তব্যে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ বলেন,বিস্তারিত পড়ুন

