সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সভা

বিশেষ প্রতিনিধি: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প সাতক্ষীরা জেলার এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিত্র মোহন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন খুলনার বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান, সহকারী বিভাগীয় সমন্বয়কারী আহসান উল্লাহসহ সাতক্ষীরা জেলার সকল উপজেলার এএনসি এর সদস্য।

নড়াইলে ৬ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নড়াইলে ছয় জন আন্তঃ জেলা ডাকাত ও ডাকাতির মালামাল ক্রয়কারী দুই জন গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। গত (২ জুলাই) দিবাগত রাত ২.৩০ মিনিটের সময় নড়াইল জেলার নড়াগাতী থানায় নলামারা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ মফিজুর রহমান চৌধুরী (৩৫) এর বাড়িতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত কলাপসিকলের তালা ভেঙ্গে দেশীয় অস্ত্র (রামদা ও ছোরা) নিয়ে ঘরে প্রবেশ করে। ডাকাতদল মফিজুর রহমানকে ঘরে থাকা উড়না দিয়ে বেঁধে জিম্মি করে রাখে। তারা শোকেজেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ থেকে ২২ সমঝোতা সই হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ২০ থেকে ২২টি সমঝোতা সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে, এ সফরে কোনো চুক্তি সই হবে না। রোববার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৮ জুলাই) চীন সফরে যাবেন। ১০ জুলাই সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

এক দফা দাবিতে ফের ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

চার দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকে এক দফা দাবিতে নামিয়ে এনে ফের সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাস করতে হবে। রোববার (৭ জুলাই) রাত ৮টায় শাহবাগে অবরোধ কর্মসূচির শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সোমবার (৮ জুলাই) বিকেলবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় দুই এমপি স্বপন ও সেজুতিকে সংবর্ধনা

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দুই সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও লায়লা পারভীন সেজুতিকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকালে রাকিব অটো রাইসমিল সংলগ্নে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন অপর সংবর্ধিত সংরক্ষিত নারী আসনেরবিস্তারিত পড়ুন

বিরিয়ানির মালিক জরিমানা

কলারোয়ায় ‘নওয়াব বিরিয়ানি’ খেয়ে অসুস্থ একই গ্রামের দুই শতাধিক মানুষ

মোস্তাক আহমেদ: সাতক্ষীরার কলারোয়ায় ‘নওয়াব বিরিয়ানি’ খেয়ে একই গ্রামের দু’শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৫৬ জনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও কিছু ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে। জালালাবাদ ইউপি সদস্য আফতাব উদ্দীন জানান, শনিবার দুপুরে জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে আফতাব উদ্দিন মেম্বারের দোকানে ‘আগাতা’ নামের একটি ফিড কোম্পানিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের (১৪ তম বর্ষ) রথ যাত্রা উৎসব উদযাপিত হয়েছে। কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে উত্তর মুরারীকাটি পাল পাড়া থেকে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা শুরু হয়। রবিবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় যাত্রার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বর্ণাঢ্য রথ শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। রথ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যান্যদের মধ্যে অতিথিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের মঠে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নীলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীনবিস্তারিত পড়ুন

বিভ্রান্ত না হয়ে সরকারের উপর বিশ্বাস রাখুন : আশাশুনিতে রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, অতিশীঘ্রই স্লুইসগেট নির্মাণ করে আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে সমাধান করা হবে। আপাতত কপোতাক্ষ নদের কাটাখালী খালে ও খোলপেটুয়া নদীর চেউটিয়া খাল সংলগ্ন বেড়িবাঁধে পাইপ স্থাপন করে এলাকায় ধান চাষের উপযোগী করে তোলা হবে। খাজরা ইউনিয়নের রাস্তা ঘাটের বরাদ্দ দেওয়া হয়েছে কিনা জানতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে দেখুন। কাপসণ্ডা বাজার থেকে বড়দল ইউনিয়নের গার্লসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির আয়োজনে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সার্জারি বহির্বিভাগে উক্ত ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং সেন্টারেরবিস্তারিত পড়ুন