রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুরের ঐতিহ্যবাহী বালিয়াডাঙ্গা দেবালয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন শুক্রবার সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন শুরু হয়। ঐদিন ছিল ভজন কীর্ত্তন, ঘট স্থাপন, গৌর আরতি ভাগবত, ভাগবত পাঠ ও গন্ধাদিবাস। অধিবাসান্তে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় এবং ভাগবত আলোচনায় ছিলেন সাতক্ষীরার বিদগ্ধ পাঠক বিল্লমঙ্গল দেবনাথ। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছিল হরিনাম মহাসংকীর্তন। শুক্রবার কুঞ্জভঙ্গ, নগর সংকীর্ত্তন মধ্যাহ্নকালীন মহাপ্রভুর ভোগরাগ, ভোগআরতী, দধিরভাগুভঞ্জনবিস্তারিত পড়ুন

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে ‘উদ্বেগ’ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান ভারতের

বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘উদ্বেগ’ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন উদ্বেগকে ‘ভুল স্থানে, ভুল তথ্য দেওয়া এবং অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। গত ১১ মার্চ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে বিজ্ঞপ্তি দিয়েছে ভারত সরকার। নয়াদিল্লির ভাষ্য, ‘ভারতের বহুত্ববাদী ঐতিহ্য এবং দেশভাগ পরবর্তী ইতিহাস সম্পর্কে যাদের সীমিত ধারণা রয়েছে, তাদের লেকচার দেওয়ার চেষ্টা না করাই ভালো।’ মার্কিন পররাষ্ট্র দিপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ‘নতুন আইনটি কীভাবে বাস্তবায়িত হবে’বিস্তারিত পড়ুন

সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ইফতার ভাঙার কর্মসূচিতে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পরে ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। আবারও তারা টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলকধাঁধায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা। তারেক রহমানের সফল নেতৃত্বের যে তরঙ্গ সারাদেশব্যাপী গণতন্ত্রকামী মানুষকে আন্দোলিত করেছে সেটি শেখ হাসিনা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তিনি বলেন, অপপ্রচার আর মিথ্যার পুরোনো কাসুন্দি ব্যবহার করছেনবিস্তারিত পড়ুন

বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর: কাদের

বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে, সিন্ডিকেট ভাঙবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। পরিবহনে চাঁদাবাজী বন্ধেও সরকার তৎপর রয়েছে দাবি করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে না পারা, সরকার পতন আন্দোলনে ব্যর্থরাই বাজারে সিন্ডিকেট করছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকারের দায়ীত্বশীল ব্যক্তিদের বিব্রতকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত। এসময় সরকার পরিবর্তন চাইলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলিপুরের আ.লীগের প্রবীণ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ে সেঁজুতি এমপি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের প্রবীণ নেতাকর্মীদের সাথে কুশলবিনিময় ও শারিরীক খোঁজ খবর নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি এমপি। শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শামসুদ্দিন গাজীর রাড়িতে যেয়ে তার শারীরিক খোঁজ খবর নেন তিনি। এর আগে নারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের উন্নয়নে কাজ করা অঙ্গীকার করেন। সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে আরো উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

বিএনপি নেতারা আরাম-আয়েশে, কর্মীরা এখন হতাশ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। যে পরিবর্তন হয়েছে সেটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আরাম-আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলনবিস্তারিত পড়ুন

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পাচ্ছেন। এছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়া ক্ষেত্রে একজন এবং সমাজসেবায় তিনজন রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক পাচ্ছেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইটবিস্তারিত পড়ুন

যেসব কারণে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ

ছিনতাইয়ের শিকার হয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন সোমালীয় উপকূলে জলদস্যুদের জিম্মায়। যেখানে জিম্মি হয়ে সময় কাটছে ২৩ নাবিকের। অতিঝুঁকিপূর্ণ এলাকার বাইরে কেন এই জাহাজটি জলদস্যুদের কবলে পড়লো, এখন তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কারও কারও মতে, পরিকল্পিতভাবেই ছিনতাই করা হয়েছে জাহাজটিকে। মেরিটাইম বিশেষজ্ঞরা ধারণামতে, চার কারণে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। তাদের মতে, দস্যুতারোধে চিহ্নিত এলাকায় আন্তর্জাতিক বাহিনীর টহল ছিলো না। কম গতিতে চলছিল জাহাজটি, ড্রাফটবিস্তারিত পড়ুন

লোহিত সাগরে ফের হামলার কবলে জাহাজ

লোহিত সাগরে ফের হামলার শিকার হয়েছে একটি জাহাজ। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবার (১৫ মার্চ) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। খবর এপির। যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনি বন্দর হোদেইদাহের কাছে একটি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। তবে জাহাজের ক্রু নিরাপদ আছে এবং জাহাজটি যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি। এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুথি। তবে এ ধরনের হামলার পর তারা সাধারণতবিস্তারিত পড়ুন

‘পেছন থেকে ধাক্কা মারা হয়েছিলো মমতাকে’

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের। পুলিশসূত্রে জানা গেছে, মমতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালসহ সিনিয়র অফিসারদের বলেছেন, তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো এফআইআর করা হয়নি। তবে তদন্ত চলছে। মমতার ভাইবিস্তারিত পড়ুন