শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভূমিদস্যু কর্তৃক গুমকৃত ছেলে উদ্ধারের দাবীতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু আব্দুল্লাহ খোকন কর্তৃক ছেলে আব্দুল জলিলকে অপহরণ, গুম করার প্রতিকার ও গুমকৃত ছেলেকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জরিনা বেগম (৭০) নামের এক বৃদ্ধ মা।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলন করেন শহরের বাটকেখালী এলাকার মৃত: জিয়াদ আলীর স্ত্রী জরিনা বেগম।

লিখিত বক্তব্যে জরিনা বেগম বলেন, আমি একজন স্বামী পরিত্যক্তা ও বয়োবৃদ্ধ নারী। অত্যান্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, পরিবারে আর্থিক অভাব অনটন থাকায় আমাদের একই গ্রামের হযরত আলীর পুত্র আব্দুল্লাহ খোকন আমার নাবালক পুত্র আব্দুল জলিলকে তার কাঁচামালের আড়তে কাজে দিতে বললে আমরা তার প্রস্তাবে রাজি হয়ে আমার পুত্র আব্দুল জলিলকে গত ২০০০ ইং সালে সাতক্ষীরা বড় বাজারে কাঁচামালের আড়তে দৈনিক মজুরী ভিত্তিতে কাজে দেই। সেখান থেকে ২০০৪ সাল পর্যন্ত আমার পুত্র তার আড়তে কাজ করে রাতে বাড়িতে ফিরে আসত। হঠাৎ করে ২০০৪ সালের পর সে আর বাড়িতে ফিরে আসে নি। তার বাড়িতে ফিরে না আসার কয়েকদিন গত হলে আমি ও আমার পরিবারের অন্য সদস্যরা আব্দুল্লাহ খোকনের কাছে আমার পুত্র আব্দুল জলিলের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ খোকন বলেন, আমার পুত্রকে আড়তের কাঁচামাল আনার জন্য জেলার বাইরে পাঠিয়েছে। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হলে আমি আমার পুত্রের সন্ধানে আব্দুল্লাহ খোকনের দ্বারস্থ হলে তিনি আবারো বলেন আমার পুত্র বাইরে কাজে আছে। আব্দুল্লাহ খোকনের সাথে তার যোগাযোগ আছে। সে কোথায় আছে তার ঠিকানা চাইলে আব্দুল্লাহ খোকন বলেন তোমাদের ছেলে ঠিকানা দিতে নিষেধ করেছে। এরপর গত ২০০৬ সালে আব্দুল্লাহ খোকন জানায় আমার পুত্র জেলার বাইরে বিয়ে করে সেখানে বসবাস করছে। আব্দুল্লাহ জানায়, আমার পুত্রের সংসারে ২০০৯ সালে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। তার ২/৩ বছর পরে আরেকটি পুত্র সন্তান হয়। তাদেরকে আব্দুল্লাহ খোকন দেখে এসেছে।

তিনি আরো বেলন, আব্দুল্লাহ খোকন দিনে পর দিন টালবাহানা করে আমার পুত্রকে ফিরিয়ে দেয়নি। পরে আমরা জানতে পারি আমার পুত্র আব্দুল জলিলের নিকট থেকে আব্দুল্লাহ খোকন ২০০২ সালে ২ শতক ও ২০০৩ সালে ৫ শতক জমি লিখে নেয়। বিষয়টি জানতে পেরে আমরা আব্দুল্লাহ খোকনের সাথে যোগাযোগ করলে সে জানায়, আব্দুল জলিল আমার কাছে জমি বিক্রি করেছে। আমার পুত্র আব্দুল জলিলের জন্ম তারিখ ১০ আগস্ট‘১৯৮৮ ইং। ২০০২-২০০৩ সালে তার বয়স ছিল মাত্র ১৪ বছর। নাবালকের কাছ থেকে আব্দুল্লাহ খোকন কিভাবে জমি কিনে নিল? দীর্ঘ ২০ বছর আব্দুল জলিল বাড়িতে আসেনি। আমরা সাম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান পাই নি। আমার ও আমার পরিবারের সন্দেহ উক্ত আব্দুল্লাহ খোকন আমার পুত্র আব্দুল জলিলের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নিয়ে তাকে অপহরণ ও গুম করেছে। আমি বর্তমানে বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছি।

তিনি আব্দুল্লাহ খোকনের শাস্তি ও তার জিম্মা থেকে পুত্রকে উদ্ধারের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা