শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রথযাত্রা উৎসব সবার মধ্যে ভাতৃত্ব বোধ সৃষ্টি করুক : রুহুল হক এমপি

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, এদেশের সকল ধর্মের মানুষ সমান অধিকারে ধর্মীয় উৎসব পালন করে আসছে। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সবার মধ্যে ভাতৃত্ব বোধ সৃষ্টি করুক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব।

রবিবার বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় শ্রীশ্রী মদন গোপাল আশ্রম জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্দিরের সভাপতি নিরঞ্জন কুমার গোস্বামীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্যর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রাজ্যেশ্বর কুমার দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রাশেদ হোসাইন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব আলী, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রফেসর দীপঙ্কর বাছাড় দীপু, সদর ইউপি চেয়ারম্যান হোসেন উজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, কুল্যা চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী প্রমুখ।

হাজার হাজার পূণ্যার্থীর উপস্থিতিতে প্রধান অতিথি ফিতা কেটে ও রথের দড়ি টেনে ধর্মীয় উৎসব এর উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন