বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সভা

সরদার জিল্লুর, কলারোয়া: কলারোয়ার ১২ ইউনিয়ন পরিষদের সচিব (বর্তমান পদ প্রশাসনিক কর্মকর্তা) ও উদ্যোক্তাদের সাথে জন্ম নিবন্ধন বিষয়ে সভা করেছেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত।

সোমবার (৮ জুন) দুপরে কলারোয়া উপজেলা পরিষদের সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) হোসাইন শওকত বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে জড়িত রাষ্ট্রের অনেক কর্মকান্ড। এজন্য সময় মতো অত্যন্ত গুরুত্ব দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে।’

মাসিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের টার্গেট পুরণের জন্য ১২টি ইউনিয়নের সচিবদের মধ্যে শ্রেষ্ঠ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নকারী হিসাবে কুশোডাংগা ইউনিয়ন পরিষদের সচিব মো. আনিছুর রহমানকে এবং উপস্থিত সকল ইউপি সচিব ও উদ্যোক্তাদের মধ্যে কুইজ প্রতিযোগীতায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কেরালকাতা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফারহানা আফরোজ ময়নাকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশুরুবা ফেরদৌস, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি