শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায়

কলারোয়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসফিকা হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান।

কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু নসর, সাবেক উপাধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা দুপ্রকের সদস্য সাকিবুর রহমান বাবলা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি পলাশ চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাংবাদিক আতাউর রহমান, সরদার জিল্লুর রহমান, আইউব হোসেন, ফারুক রাজ প্রমুখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা দুপ্রকের সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার শামসুর রহমান ও লতিফা আক্তার, উপজেলা দুপ্রক সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক উৎপল কুমার সাহা, সাইদুজ্জামান লাভলু, সাইফুল ইসলাম।

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া হাইস্কুল ও কাজীরহাট গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এরমধ্যে বিতর্ক প্রতিযোগিতায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।
অপর দিকে রচনা প্রতিযোগীতার ফলাফল মঙ্গলবার (৯ জুলাই) প্রকাশ করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক