বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের গণমাধ্যমকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি মো. আলমগীর হোসেন খানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম যেনো একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, এ বিষয়ে সরকারের দায়িত্ব আছে। গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা যাতে তাদের ন্যায্য পাওনা বুঝে পাযন, সেটি নিয়েও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নয়নের ফলে গণমাধ্যমেও পরিবর্তন হচ্ছে। প্রচলিত গণমাধ্যমগুলো কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত সমাধানের কথা আমাদের চিন্তা করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্ভাবনী উপায়ে সমস্যার সমাধান করতে হবে।

এ সময় তিনি আরো বলেন, গণমাধ্যমকর্মী আইন যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা যায় সেটি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা করে তাদের মতামত নেওয়া হচ্ছে। এ আইনে শ্রম আইনের সবধরণের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই আইনের আওতায় গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই যাতে সুবিধা ও সুরক্ষা পায় সেটি বিবেচনা করা হবে।

এ সময় গণমাধ্যমকর্মী আইন প্রণয়নে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা