Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিএনপি বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে, পরিবর্তন অবশ্যই হবে : নজরুল ইসলাম খাঁন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যুগপৎ আন্দোলন চলছে। আওয়ামী লীগ বলে, বিএনপি আন্দোলন পারে না। বিএনপি ক্ষমতার বাইরে ১৭ বছর। আরও ১০ বছর আগে থেকে আওয়ামী লীগ এই কথা বলছে। তাঁরা ২১ বছরে ক্ষমতায় এসেছে। বিএনপি পারে না, এই অভিযোগের অধিকার তাঁদের নেই। শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাবন্দী অবস্থায় নিহত ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলামবিস্তারিত পড়ুন
বিচারকদের ক্ষমতার অপব্যবহার রোধকল্পে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতির

বিচারকদের যাতে ক্ষমতার অপব্যবহার না হয় সেদিক কঠোরভাবে খেয়াল রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে দুইদিনব্যাপী ‘একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত: বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। রাষ্ট্রপ্রধান বলেন, ‘ক্ষমতার সঙ্গে দায়িত্ব ওৎপ্রোতভাবে জড়িত। দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রয়োগ করতে হবে। আবার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিকেবিস্তারিত পড়ুন
ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি শুক্রবার সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সফরকালে প্রতিমন্ত্রী আগামীকাল ওআইসি সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেবেন। এবারের অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের বিভ্রান্তি এবংবিস্তারিত পড়ুন
পবিত্র রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, ‘রমজানে কোনো কিছুর (অত্যাবশ্যকীয় পণ্যের) অভাব হবে না। ইতোমধ্যেই সব ব্যবস্থা করা হয়েছে। কোন সমস্যা হবে না।’ প্রধানমন্ত্রী শুক্রবার তাঁর সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক জার্মানী সফর সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে শেখ হাসিনা বলেন, ছোলা, খেজুর, চিনিসহ পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানির ব্যবস্থা রয়েছে।বিস্তারিত পড়ুন
২৪০টি ল্যাপটপ বিতরণ
সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি পার্ক করা হবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

‘প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার বিশ্ব জয়ের হাতিয়ার’- স্লোগানে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ২৪০টি ল্যাপটপ বিতরণ করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘স্মার্ট উপহার বিশ্ব জয়ের হাতিয়ার। নারী সমাজকে বাদ দিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। জাতির জনক নারীদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রয়াত সাংবাদিক হাসান মাসুদ পলাশের স্মরণসভা ও দোয়ানুষ্ঠান

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গুণী সাংবাদিক হাসান মাসুদ পলাশের মৃত্যুতে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা নির্ভীক কলমযোদ্ধা হাসান মাসুদ পলাশের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। ‘এই দেশ, এই সমাজে একজন হাসান মাসুদ পলাশের মতো নিবেদিতপ্রাণ মানুষ সত্যিই বিরল’- এমন অভিমত ব্যক্ত করে বক্তারা বলেন, ‘তাঁর মতো আদর্শবান, ত্যাগী মানুষের অভাব এ জনপদের মানুষ চিরকালই বোধবিস্তারিত পড়ুন
ফের ক্যানসারে আক্রান্ত: হাসপাতালে সাবিনা ইয়াসমিন

২০০৭ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমিন। সবার সহযোগিতায় ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবিনা ইয়াসমিন। জানা গেছে, আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যানসার সেন্টারে নেওয়া হয়েছে। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই দেওয়া হবে রেডিওথেরাপিও। এ ছাড়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৬৯ বছর বয়সি এই কিংবদন্তি গায়িকা।
কলারোয়া স্কাউটসের বি.পি দিবস উদযাপিত

কলারোয়া উপজেলা স্কাউটসের আয়োজনে বি.পি দিবস উদযাপিত হয়েছে। স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফ্রেরুয়ারী লন্ডনের হাইড পার্কে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে বি.পি দিবস পালন করে স্কাউটস। বৃহস্পতিবার কলারোয়ায় র্যালি ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্কাউটসের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল সারা বিশ্বে স্কাউট আন্দোলনের প্রচলন করেন। সমাজ ও মানবিক উন্নয়নের সেই আন্দোলন আজো বিশ্বব্যাপী শিক্ষার্থীসহবিস্তারিত পড়ুন
বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ মিনারে দু-বাংলার মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

এম ওসমান, বেনাপোল: প্রতি বছরের ন্যায় এবারও মাতৃভাষা দিবসে উপলক্ষে ভাষার টান দুই বাংলার ভাষাপ্রমীদের মিলনমেলা বসে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড এলাকায়। ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে এ মেলার আয়াজনে করা হয়। এ সময় দু’দেশের শতশত ভাষাপ্রেমী মানুষ বিজিবি ও বিএসএফের বাধার মুখে প্রবেশ করতে পারেনি। বেনাপোল চেকপাস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১১টায় ভারত ও বাংলাদশ ভাষাপ্রমী শতশত মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। দু’দেশের পক্ষ নেতৃত্ববিস্তারিত পড়ুন
যথাযোগ্য মর্যাদায় কালিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে শহীদ দিবস পালিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো: নুরুল আমিনের সঞ্চালনায় অধ্যক্ষ মো: আব্দুল কাদীর হেলালীর উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন, কবিতা, হামদ-নাত, দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুজ্জামান,বিস্তারিত পড়ুন

