Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিএনপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের

বিএনপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানের একটি হোটেলে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, ‘কিছু বলার নেই।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সেখানে ঢাকায় নিযুক্তবিস্তারিত পড়ুন
বাংলাদেশে যুব উন্নয়ন-কর্মসংস্থান বাড়াতে কাজ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের যুব সংগঠন এবং বেসরকারি খাতের নেতারা যেন একসঙ্গে কাজ করতে পারেন—এজন্য তাদের মধ্যে নতুন অংশীদারিত্ব স্থাপনে কাজ করছে যুক্তরাষ্ট্র। দেশটির উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে বাস্তবায়িত এ উদ্যোগের উদ্দেশ্য হল যুবদের কর্মসংস্থানের মাধ্যমে দেশের সমৃদ্ধি অর্জন। এরই অংশ হিসেবে, কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউএসএআইডি এবং বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরাটনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।বিস্তারিত পড়ুন
বিএনপির উপজেলা নির্বাচনে অংশ: লাভ-ক্ষতি নিয়ে কৌশলী

জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচনের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। এদিকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো ভোটে অংশ না নেওয়ার অবস্থানেই এখনো অটল আছে বিএনপি। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ইস্যুতে এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে আরও সময় নিতে চায় দলটির হাইকমান্ড। বিএনপির অবস্থান হচ্ছে আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করুক, তার পর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এ নিয়ে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয়বিস্তারিত পড়ুন
‘যেতে হবে বহু দূরে’: কলারোয়ার ভাদিয়ালি হাইস্কুলের সংবর্ধনায় এমপি স্বপন

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে সংবর্ধনা দিয়েছে কলারোয়ার সীমান্তবর্তী ভাদিয়ালি হাইস্কুল। শনিবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৪) দুপুরে স্কুল চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানটি উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তরেখা সোনাই নদীর তীরে অবস্থিত বিদ্যালয় চত্বর নবীন-প্রবীন মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। অতিথি ও আগুন্তুকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয় মূল রাস্তা থেকে গোটা স্কুলবিস্তারিত পড়ুন
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ আরসা সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। বৃহষ্পতিবার রাতে উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ই ব্লকে এই অভিযান চালানো হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ৮ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে, অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পেবিস্তারিত পড়ুন
নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবিতে ‘সিটি করপোরেশন একুশে স্মারক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার বাধা দেবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের মতো জ্বালাও-পোড়াও কিংবা মানুষ হত্যার কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করলে বাধাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জামায়াত নেতা ঈমান আলী শেখের দাফন সম্পন্ন, জানাজায় প্রধান ৩দলের সৌহার্দ্য

আসাদুজ্জামান ফারুকী: সাতক্ষীরার কলারোয়ার প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ঈমান আলী শেখ আর নেই। হাজারো মানুষ অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানানোর মধ্যদিয়ে ইমান আলী শেখ এর দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৪) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুনী রেখে গেছেন। তারবিস্তারিত পড়ুন
রাশিয়ার ওপর ৫০০ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর নতুন করে আরও পাঁচশরও বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাইডেন। খবর বিবিসির এছাড়া একশরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন বাইডেন। তার দাবি, এসব প্রতিষ্ঠান রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে। এছাড়া জ্বালানি বিক্রি করে যেন রাশিয়া বেশি অর্থ লাভ করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করার হুমকি দিয়েছেন তিনি। ইউক্রেনের ওপর হামলা এবংবিস্তারিত পড়ুন
ভূমি অফিসে যেন কোনো দালাল না থাকে: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

বঙ্গবন্ধুর ‘স্মার্ট সোনার বাংলা’ গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি বলেন, ভূমির সঙ্গে দেশের প্রতিটি নাগরিক জড়িত, জড়িত দেশের সার্বিক অর্থনীতি। ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে যেন কোনো অনাহূত তৃতীয়পক্ষ কিংবা দালালের কার্যক্রম না থাকে- তা নিশ্চিত করতে হবে। মন্ত্রী আরও বলেন, ভূমি অফিসে সংরক্ষিত মূল্যবান দলিলাদিরবিস্তারিত পড়ুন
রাজধানীতে অচল ট্রাফিক সিগন্যাল, সচল করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল সচল করে সড়কে শৃঙ্খলা আনতে পুলিশের মহাপরিদর্শককে (আইজি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জার্মানি সফরের অভিজ্ঞতা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে শুক্রবার সকালে তিনি এ নির্দেশ দেন। দুই কোটি মানুষের নগরী ঢাকার যানজট নিরসনে কোনো ব্যবস্থা নেবেন কিনা—এমন প্রশ্নের সূত্র ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) আইজিপির সঙ্গে কথা বলেছি, আমাদের ট্রাফিক লাইটগুলোকে সচল করে দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য।’ মেট্রোরেলের কারণে ঢাকারবিস্তারিত পড়ুন

