বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকালে উপজেলার দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে (১ম রাউন্ডে) আনুলিয়া ইউনিয়ন দল ও প্রতাপনগর ইউনিয়ন দল মুখোমুখি হয়। প্রতাপনগর ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের রেফাত হোসেন একমাত্র গোলটি করেন।

খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, ইয়ামিন হোসেন ও উত্তম মন্ডল। ৪র্থ রেফারী ছিলেন আরাফাত হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এছাড়া আশাশুনি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুর রহমান, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, ইউএনও অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে শোভনালী ইউনিয়ন দল বনাম বড়দল ইউনিয়ন দল মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ