সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া এসিল্যান্ড অফিসে মিললো অজ্ঞাত যুবকের লাশ

সাতক্ষীরার কলারোয়া এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অফিসে মিললো এক অজ্ঞাত যুবকের লাশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ভূমি অফিসে সেবা নিতে আসা এক নারী জানান, ‘মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়লায়। অনেক আগেই তার মা-বাবারবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর মতো দুঃসাহস ইউরোপের কোনো নেতাও দেখাতে পারেনি: কাদের

জার্মানিতে সদ্য শেষ হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে সম্পর্কে এ বৈঠকের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী যে দুঃসাহস দেখিয়েছেন, তা ইউরোপের কোনো দেশের রাষ্ট্রপ্রধান দেখাতে পারেনি। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিভিন্নবিস্তারিত পড়ুন

জামিন মঞ্জুর: মির্জা আব্বাসের মুক্তিতে বাধা নেই

ঢাকা রেওলয়ে থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পেয়েছেন তিনি। তাই তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সোমবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তিনি সব মামলায় জামিন পেলেন। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরি বলেন, মির্জা আব্বাসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজু রায়হান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে আকছেদ আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ‍যুগিখালী ইউনিয়নের মীরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আকছেদ আলী ওই গ্রামের মৃত এসএম সরদারের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, ‘আকছেদ আলীর বাড়ি তালুন্দিয়া বাজারের পাশেই মীরডাঙ্গা গ্রামে। সোমবার সকালে বাড়ির পাশের ফসলি মাঠে ধান ক্ষেতে কাজ করতে যান তিনি। আইল ছাঁটার সময় একটি বিষধর সাপবিস্তারিত পড়ুন

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী আর নেই

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী ইন্তেকাল করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামে। তার বয়স হয়েছিলো আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৩ স্ত্রী, ৮ ছেলে, ৩ মেয়ে, নাতিপুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এছাড়াও সাবেক আরেক স্ত্রী (তালাক) ও তার এক পুত্র সন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে-বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীর রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে দাফন সম্পন্ন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান সৈয়দ আলী গাজীর মৃত্যুতে রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ভাবে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী(৮০) সাতক্ষীরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১৯ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে ইন্তেকাল করেন( ইন্না….. রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ৮ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহরের নামাযবাদ কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাবিস্তারিত পড়ুন

ব্যাংকার-কাস্টমার সম্পর্ক

কলারোয়া কৃষি ব্যাংকে গ্রাহক সেবা উন্নয়নে মতবিনিময় সভা

মুজাহিদুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়ায় কৃষি ব্যাংকে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ব্যাংকটির কলারোয়া শাখার ব্যাবস্থাপক মুহাম্মদ আলমগীর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি বলেন, গ্রাহকেরা ব্যাংকের প্রাণ। কৃষকদের প্রাণ হলো কৃষি ব্যাংক। শুধুমাত্র ব্যাংক আর গ্রাহকদের সমন্বয়ের মাধ্যমে কৃষি ব্যাংক এখন দেশের প্রথম শ্রেণির ব্যাংকে পরিণত হয়েছে। দেশের কৃষকদের ব্যাংকটি সার্বিক সহযোগিতা করছেবিস্তারিত পড়ুন

তালায় ভ্যান থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় ভ্যান থেকে পড়ে রোকেয়া খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সামনে উক্ত ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের আব্দুল হাকিম শেখের স্ত্রী। ভ্যান থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তালা থানারবিস্তারিত পড়ুন

তালার ইসলামকাটি ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি আব্দুল আজিজের ইন্তেকাল

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলিল লেখক শেখ আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ২ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শেখ আব্দুল আজিজ ইসলামকাটি গ্রামের মৃত. নসিম উদ্দিন শেখের ছেলে। পরিবারের সদস্য জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।বিস্তারিত পড়ুন

অবশেষে নারি কেলেঙ্কারির নড়াইলের সেই টিএইচও’কে রংপুরে বদলি

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে সেই নারি কেলেঙ্কারির চিকিৎসক শশাঙ্ক ঘোষ চন্দ্রকে বদলি করা হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ককে রংপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বদলি করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। নড়াইল জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ডাক্তারবিস্তারিত পড়ুন