বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।

রবিবার বিকালে হাসপাতালের চতুর্থ তলায় ক্যাথল্যাবে এই যন্ত্র বসানো হয়। সন্ধ্যার আগে অপারেশন শেষ হয়। অপারেশন শেষে তাকে আবার সিসিইউতে নেয়া হয়।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন হৃদযন্ত্রে পেসমেকার বসানোর তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা স্টেন্টও লাগানো ছিল। সব কিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ম্যাডামের হার্টে পেসমেকার বসানো হয়েছে।
হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে এম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার ও রোববার কয়েকদফা বৈঠকে বসে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেন। লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চ্যুয়ালি মেডিকেল বোর্ডের এসব সভায় যুক্ত হন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

২৪ ঘণ্টা না গেলে মন্তব্য করা বিব্রতকর হতে পারে, খালেদা জিয়ার প্রসঙ্গে ডা. জাহিদ

২৪ ঘণ্টা না গেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা বিব্রতকর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা হচ্ছে, আজকে প্রথমে সাময়িক পেসমেকার বসানো হয়েছে, পরে পার্মানেন্ট পেসমেকার লাগানো লাগবে। আজকে এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা না গেলে উনার শারীরিক অবস্থার সম্পর্কে কোনো ধরনের উক্তি ও কমেন্ট করা বিব্রতকর হয়ে যেতে পারে। কাজেই দেশবাসীর কাছে উনার পরিবার, দলের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া কামনা করছি।

তিনি বলেন, গত শুক্রবার গভীর তাকে অত্যন্ত অসুস্থ অবস্থায় তার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে (এখন পর্যন্ত) তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে, উনার হৃদযন্ত্রের কার্যক্রমে এমন একটি অবস্থানে পৌঁছে গিয়েছিল, উনার তিনটি ব্লক ছিল- আপনারা জানেন। আমি বারবার বলতেছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাতে ঘটতে যাচ্ছিল। সেই অবস্থায় উনার মেডিকেল বোর্ডরের সদস্যরা দ্রুত হসপিটালে নিয়ে আসেন। সেই অনুযায়ী তার যে চিকিৎসা সেটা শুরু করেন।

উল্লেখ্য, গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। করোনাভাইরাস মহামারির শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার শর্তে তাকে সাময়িক মুক্তি দেন। এরপর ছয় মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…