সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও সুষ্ঠু পরিবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা ২য় পত্রের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর কলারোয়ায় ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় কোন কেন্দ্র থেকে কেউ বহিস্কার হয়নি। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জানান, এসএসসি পরীক্ষা-২৪’র প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষার ন্যায় রবিবার (১৮ ফেব্রুয়ারী) বাংলা ২য় পত্রের পরীক্ষাও শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত হয়েছে। তিনি আরো জানান, এবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পাঁচ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নের জোয়ার বইবে: এমপি আশু

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা : সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও ৪-আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করেছে ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ভোমরা ‘সি এন্ড এফ’ এজেন্টস্ এসোসিয়েশন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

ফেলোশিপ ট্রেনিংয়ে দিল্লি যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. পলাশ

মেরুদন্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি অ্যান্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ ট্রেনিংয়ে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি দিল্লির উদ্দেশ্যে গমন করবেন এবং ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ১০ দিন ট্রেনিং শেষে দেশে ফিরবেন। সারাদেশ থেকে তিন জনবিস্তারিত পড়ুন

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল গফফার (৫০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি পৌরসভার মোহনপুর গ্রামের মৃত. বাঁকা আলী বিশ্বাসের ছেলে। ঘাতক পরিবহনটি পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়- রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আবদুল গফফার মোটরসাইকেল যোগে মনিরামপুর পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মনিরামপুর পল্লী বিদ্যুতের সন্নিকটে পৌছালে পিছন দিক থেকে আসা যশোরগামী নিউ হানিফ পরিবহনটি তাকেবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশন সম্পন্ন, আশানুরূপ সাড়া

শেখ জিল্লু, কলারোয়া: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম শনিবার মধ্যরাতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে খোলা একটি অ্যাপের মাধ্যমে সম্পন্ন হওয়া এ রেজিস্ট্রেশনে যুক্ত হয়েছেন এই কলেজের দেশ ও দেশের বাইরে থাকা আড়াই হাজারের অধিক প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠেয় সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী মহা মিলনমেলায় ফেলে আসা তারুণ্যের সোনাঝরা দিনের উচ্ছল- প্রাণবন্ত স্মৃতিচারণ করবেন আড়াই হাজারের বেশি পুরানো ও বর্তমানবিস্তারিত পড়ুন

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মো : ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকালে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এসময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

আবুল কাসেম: শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাবের সামনে শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষন কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংরক্ষন কমিটির সাধারণ সম্পাদক এস কে হাসান। মানববন্ধনে সাংবাদিক,উন্নয়ন ও পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন। বক্তারা শহীদ আনোয়ার হোসেনকে ভাষা শহীদ হিসেবে রাস্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। সাতক্ষীরার বুধহাটা গ্রামের বাসিন্দা শহীদ আনোয়ার হোসেন খুলনা বিএলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি গাজী মোক্তার হোসেন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সাংবাদিক জাতির বিবেক আপনারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে অমর একুশ’র বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর ও বড়শিমলা কারবালা হাইস্কুল ফাইনালে

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর দু’টি সেমিফাইনাল রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। সংসদীয় পদ্ধতির এ বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগরের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী।বিস্তারিত পড়ুন

সাংবাদিক শেখ আমিনুর হোসেনের মাতা অসুস্থ, সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের সুস্থতা কামনা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা’র সাতক্ষীরা ব্যুরো চীফ এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর সম্পাদক শেখ আমিনুর হোসেন ও সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নলকুড়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেনের মাতা আয়শা খাতুন গত শুক্রবার রাতে ব্রেন স্টোক করে গুরুতর অসুস্থ হয়ে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে তার অবস্থা অবনতি হলে মেডিসিন বিশেষজ্ঞবিস্তারিত পড়ুন