সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খাদিজার এমপি পদ বাতিল চেয়ে আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ আসনের নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারার এমপির পদ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এই আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আইনজীবী সাঈদ আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় হলফনামায় খেলাপি ঋণের কারণে মামলাসহ কোনো তথ্য দেননি। তথ্য গোপন করে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুলবিস্তারিত পড়ুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি, অনুপ্রবেশ থামেনি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দক্ষিণ সীমান্তের ঘুমধুমের তুমব্রু পয়েন্টে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রায় ১০ দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৯টায় তুমব্রু রাইট ক্যাম্প থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা জানান, গোলাগুলি ১০ মিনিট স্থায়ী ছিল। এদিকে তিন দিন আগেও ৮-১০ জন অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। ব্যবসায়ী সরওয়ার কামাল, ছৈয়দ হোসাইন ও ওসাইন তংচঙ্গা বলেন, তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেকুবুনিয়া থেকে এ গোলাগুলি হয়েছে। এতে তুমব্রু ও হেডম্যানপাড়ার মানুষবিস্তারিত পড়ুন

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সম্প্রতি পাওয়া তিনটি সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। শুক্রবার তার আইনজীবী লতিফ খোসা এ তথ্য জানিয়েছেন বলে খবরে বলা হয়েছে। দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও বিবাহ আইন ভঙ্গের মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তবে ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে অযোগ্য করতেই মূলত এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরানের দল পিটিআই সর্বাধিক আসনেবিস্তারিত পড়ুন

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘গ্লেনফেস্ট’

তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত কার্নিভাল ‘গ্লেনফেস্ট’। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে এই আয়োজনের ইতি ঘটে। রাজধানীর সাতারকুলে অবস্থিত স্কুল ক্যাম্পাসে গতকাল ১৭ ফেব্রুয়ারি বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে গ্লেনফেস্ট। দিনটি ছিল চমৎকার ও রোমাঞ্চকর সব কার্যক্রমে ভরপুর। অনবদ্য এই আয়োজনে অংশগ্রহণ করে শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কার্যক্রম উপভোগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আমের মুকুলের সুবাসে বসন্তের বার্তা

এস এম ফারুক হোসেন: ঋতুরাজ বসন্তের বার্তা নিয়ে গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। বর্তমানে সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রতিটি বাড়ি ও আম বাগান আমের মুকুলের গন্ধে মৌ মৌ করছে। সহজ চাষ পদ্ধতি ও তুলনামূলক কম পরিচর্যায় লাভজনক হওয়ায় প্রতিনিয়তই বাড়ছে উপজেলাতে আমের চাষ। উপজেলায় বিভন্ন ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, গ্রামগুলোর মধ্যে খালি জায়গা, পুকুর পাড়, রাস্তার ধারে ও বাড়ির আঙ্গিনার গাছগুলোতে শোভা পাচ্ছে কেবলই আমের মুকুল। মুকুলে মুকুলে ছেঁয়ে আছে আমবিস্তারিত পড়ুন

‘আগামী ৪ বছরের মধ্যে গ্যাস সেক্টরে শতভাগ প্রিপেইড মিটার’

আগামী ৪ বছরের মধ্যে গ্যাস সেক্টরে শতভাগ প্রিপেইড মিটার স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার সকালে সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, গ্যাস মিটার স্থাপন করলে অপচয় কমে যাওয়াসহ অনেক সুবিধা রয়েছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে। এজন্য অনেক দিন ধরেই চাপ দিয়ে যাচ্ছি কোম্পানিগুলোকে। এখন বিশ্বব্যাংকবিস্তারিত পড়ুন

দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে

তীব্র শীতের পর এখন সারা দেশে মিশ্র আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। তবে সামনে আসছে অসহনীয় গরম। আগামী তিন মাসের আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া আগাম বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তা দিয়েছে সংস্থাটি। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান। সংস্থাটি জানায়, গত জানুয়ারি মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষাবিস্তারিত পড়ুন

রাশিয়ায় নাভালনির মৃত্যু, পুতিনকে তুলোধুনো করছে পশ্চিমারা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করছেন পশ্চিমা নেতারা। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে। তারা এর আগে জানিয়েছিল, কারাগারে নাভালনির চিকিৎসা ও বসবাসের কোনো সমস্যা নেই। তবে কিভাবে তিনি মারা গেলেন। নাভালনির মৃত্যুর বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও পুতিনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, নাভালনির মৃত্যু হলো পুতিনের নিষ্ঠুরতার আরেকটিবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে অনন্য উদাহরণ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কার্বন নিঃসরণে নগণ্যতম (বৈশ্বিক নিঃসরণের ০.৪৮%) দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ হুমকির মুখে থাকা দেশগুলোর অন্যতম। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ হিসেবেও চিহ্নিত। ‘মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান’ এ ক্ষেত্রে একটি শীর্ষ পরিকল্পনা। জার্মানির মিউনিখে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বার্ষিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত ‘কারণ ও প্রভাব: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিমুখী লড়াই’ শীর্ষক ফোরামে মন্ত্রী এ আহ্বানবিস্তারিত পড়ুন

‘ক্ষমতা দখলে বিরোধী নেতাদের বন্দি করে নির্বাচন করেছে’ : বিএনপি নেত্রী সেলিমা রহমান

ক্ষমতা দখলের জন্য বিরোধী দলীয় নেতাদের বন্দি করে নির্বাচন করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবে নাগরিক অধিকার অধিকার আন্দোলনের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। সেলিমা রহমান বলেন, নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, ভোট দিতে যায়নি। তাই বিরোধী নেতাদের বন্দি করে নির্বাচন করেছে দলটি। সরকার ছাত্র নেতাদের হাতে অস্ত্র দিয়ে টেন্ডারবাজি করে শিক্ষাঙ্গনকে অস্থির করে তুলেছে বলেও অভিযোগবিস্তারিত পড়ুন