Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মালয়েশিয়া: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম। বুধবার ডাকভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতসংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী পলক বাংলাদেশ ও মালয়েশিয়া ভ্রাতৃপ্রতিম দুটি দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক তুলে ধরে বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও মালয়েশিয়ার কৃষ্টি, সংস্কৃতি প্রায় অভিন্ন হওয়ায় বাংলাদেশের মানুষ বৈদেশিকবিস্তারিত পড়ুন
টাঙ্গাইল শাড়ি আমাদের, আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, বাংলাদেশেরই থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর সচিবালয়ে বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বস্ত্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার। তিনি শুধু বস্ত্র শিল্পের ওপর নির্ভরশীল থাকতে চান না। সোনালি আঁশ পাটকে আবার ফিরিয়ে নিতে চান। পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার রয়েছে। টাঙ্গাইলের শাড়ি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, আমরাওবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে ১৬২০০০, সাতক্ষীরায় ১৬৯৯৪

এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনে অংশ নিচ্ছে এক লাখ ৬২ হাজার ৭শ’ পরীক্ষার্থী। এরমধ্যে ৭৯ হাজার ৯৯১ জন ছাত্র ও ৮২ হাজার ৭০৯ ছাত্রী। পরীক্ষায় অবতীর্ণ হয়েছে ছাত্রের চেয়ে দুই হাজার ৭১৮ জন বেশি ছাত্রী। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা আইন বাস্তবায়নের জন্য শিক্ষা প্রশাসন ও সাধারণ প্রশাসনের বিভিন্নবিস্তারিত পড়ুন
ষড়যন্ত্র কিন্তু এখনো আছে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র-চক্রান্ত চলছিল এবং এখনো আছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত চড়াই-উতরাই পার হয়ে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কখনো কেউ ভাবতেও পারেনি। রাজধানীর গণভবনে বুধবার সকালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিজের কণ্টকাকীর্ন পথচলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমার যাত্রাপথ এত সহজ ছিল না। নানা রকম ষড়যন্ত্র-চক্রান্ত কিন্তু চলছিল, আর এখনো কিন্তুবিস্তারিত পড়ুন
সরকার ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের মানুষ না খেয়ে আছে। অথচ সরকারের সেদিকে কর্ণপাত নেই। তারা ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ পূর্বে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, জনগণের ভোটে নয়, গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিএনপির সিনিয়র নেতাদের কারাগারে রেখে ৭ জানুয়ারির নির্বাচন করেছেন ক্ষমতাসীনরা। এ নির্বাচন দেশেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা গেছে, ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন অভিভাবক সদস্য (পুরুষ) ও দুইজন অভিভাবক সদস্য (মহিলা) নির্বাচিত করার জন্য ২৪৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ১৯০ জন ভোটাধিকার প্রয়োগবিস্তারিত পড়ুন
তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বুথ ক্যাম্প

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার উদ্যোগে তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি এর অর্থায়নে এবং দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জালালপুর ইউনিয়নে নেহালপুর স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে বুথ ক্যাম্পের উদ্বোধন করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। প্রকল্পের কো-অডিনেটর আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডিবিস্তারিত পড়ুন
নড়াইলে ১৭ ভাটায় চলছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের নবগঙ্গা নদীর তীরে সারিবদ্ধভাবে এভাবেই গড়ে উঠেছে ১৭টি ভাটায় চলছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি। ইট ও মাটি দিয়ে তৈরি হয়েছে গোলাকার ঢিবি। ওপরটা গম্বুজ প্রকৃতির। ভেতরে বড় আকারের ফাঁকা জায়গা। নিচের দিকে তিন হাত উঁচু ও দেড় হাত চওড়া মুখ। এই মুখ দিয়ে ভেতরে দেওয়া হয় কাঠ। সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। পরে আগুনে পুড়িয়ে বানানো হয় কয়লা। তাই এর নাম হয়েছে কয়লা ভাটা। অনেকে বলেন কাঠ-কয়লার ভাটা।বিস্তারিত পড়ুন
মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারের প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। রোহিঙ্গা বা যেই আসুক, মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের চারদিকেই যুদ্ধ লেগে আছে। বাংলাদেশ সীমানায় আরাকার আর্মির সঙ্গে তাদের বাহিনীর যুদ্ধ চলছে। আমরা দেখছি তাদের এই যুদ্ধবিস্তারিত পড়ুন
সুন্দরবনের খাল থেকে প্রাপ্তবয়স্ক বাঘের মরদেহ উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি কাল থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ। মঙ্গলবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়ন তদন্ত করতে কচিখালি এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করে জানান, কি কারণে প্রাপ্তবয়স্কবিস্তারিত পড়ুন

