মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এবার সংসদ সদস্য পদও ছেড়ে দিলেন মিমি

সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর এবার সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী মমতা সেটি এখনো গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, কোনো সংসদ সদস্য যদি ইস্তফা দিতে চান সে ক্ষেত্রে তাকে নিয়ম মেনে লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দিতে হবে। এদিকে বিধানসভা থেকে বের হয়ে সংসদ সদস্যপদ থেকে সরে আসার কারণ জানিয়েছেন।বিস্তারিত পড়ুন

ইতালি যাবার পথে সাগরে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ১

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় মাদারীপুরের রাজৈরের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। শুক্রবার দুই যুবকের মৃত্যুর খবর এলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। এ ঘটনায় দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। খালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। শুক্রবার নিহতদের বাড়ি গেলেবিস্তারিত পড়ুন

অনিয়মে বাধা দেয়ায় প্রকৌশলীকে পেটালো স্বেচ্ছাসেবক লীগ নেতা!

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক নির্মাণে অনিয়মে বাধা দেওয়ায় হাজিউজ্জামান আশিক নামে এক প্রকৌশলীকে মারধরে অভিযোগ উঠেছে সবুজ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। হাজিউজ্জামান আশিক হাতীবান্ধা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসে সহকারী মাঠ প্রকৌশলী হিসেবে কর্মরত। আর সবুজ একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপি থেকে গড্ডিমারী ইউপি পর্যন্ত ৩ কিলোমিটারবিস্তারিত পড়ুন

চার ধাপে ৩৪৪ উপজেলায় ভোটের তারিখ

চার ধাপে দেশের ৬ বিভাগের ৩৪৪টি উপজেলার নির্বাচনের সময় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওয়েবসাইটে এসব উপজেলার তালিকা প্রকাশ করেছে ইসি। ইসি ঘোষিত তালিকা অনুযায়ী- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। এরমধ্যে প্রথম ধাপে আগামী ৪ মে রাজশাহী অঞ্চলের জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর; বগুড়ার সারিয়াকান্দা, সোনাতলা ও গাবতলী; চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন

কপাল খুললো না কোনো তারকারই

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে গণভবনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঘোষিত তালিকায় কোনো তারকা প্রার্থীর নাম নেই। এবার সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অন্তত ১৭ জন তারকা শিল্পী। তারা হলেন-সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি,বিস্তারিত পড়ুন

সংরক্ষিত নারী এমপি: ৪৮ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী রবিবার (১৮ ফেব্রুয়ারি) চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। এদিন সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করেন। পরে তার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করাবিস্তারিত পড়ুন

বিএনপির মির্জা ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তারা গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেধের ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

আ.লীগের মনোনয়ন

সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন সাতক্ষীরার লায়লা পারভীন সেঁজুতি

লায়লা পারভীন সেঁজুতি। শিক্ষক, সাংবাদিক। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদের সন্তান। সাতক্ষীরায় সামাজিক আন্দোলনের অন্যতম পুরোধা। এবার তিনি হতে যাচ্ছেন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। তিনি স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। দায়িত্বে আছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাপদ্ধতিতে মেধাবী জাতি তৈরি হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে যে শিক্ষাপদ্ধতি চালু হচ্ছে, তাতে মেধাবী জাতি তৈরি হবে। তবে নতুন পদ্ধতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার বিষয়ে শিক্ষা বিশেষজ্ঞদের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাসদের একেএম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্ন উপস্থাপিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাব্যবস্থা মূলত নতুন শিক্ষাক্রমের ওপর ভিত্তিবিস্তারিত পড়ুন

শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি উদ্যোগের প্রভাবে শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত ও যুদ্ধকেন্দ্রিক নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে, তার কারণে বাংলাদেশে বিভিন্ন অর্থনৈতিক সংকট অনুভূতবিস্তারিত পড়ুন