Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিক্ষার্থীদের ফুল-ক্যাপ দিয়ে নাভারনে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): ‘সেবা সপ্তাহের অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’- এই স্লোগানকে সামনে রেখে ‘হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪’ উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করলো যশোরের নাভারন হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের হাতে ফুল ও লোগো বিশিষ্ট ক্যাপ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এসআই শ্রী সিদ্ধার্থ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিনবিস্তারিত পড়ুন
কারাগার থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান

পাকিস্তানের ক্ষমতার রাজনীতির রঙ্গমঞ্চে নানা খেলা চলছে। সাধারণ নির্বাচনে ইমরান সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারছেন না। পিটিআই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলনকারীরা সরকার গঠন করতে যাচ্ছেন। পাকিস্তান মুসলিম লিগ ও পিপিসি নেতাদের ক্ষমতার ভাগাভাগি জেলে বসে দেখছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দলীয় নেতাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন পিটিআই নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকারবিস্তারিত পড়ুন
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত হতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন- দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে কোনো সমস্যা নেই। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হলে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করার সুযোগ পাবে। তবে এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ তৈরি হতে পারে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করার মাধ্যমেবিস্তারিত পড়ুন
যোগ্যতার ভিত্তিতেই পুলিশ কনস্টেবল নিয়োগ: নড়াইলের এসপি

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নিয়োগের প্রথম প্রহরে চাকরি প্রত্যাশীদের পুলিশ লাইন্স গেটের বাহিরে পুলিশ লাইন্স স্কুল মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। পরবর্তীতে একজন একজন করে প্রার্থীদের শারীরিক মাপ পরীক্ষা করে পুলিশ লাইন্সের ভিতর প্রবেশ করানো হয়। প্রার্থীরা সারিবদ্ধ হয়ে পুলিশ লাইন্স মাঠের ভেতরে কোটাভিত্তিক বিভিন্ন লাইনে দাঁড়ায়। সেখানবিস্তারিত পড়ুন
আশাশুনিতে অগ্নিকান্ডে বসতঘরসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে দুটি বসতঘর, রান্নাঘর, মুরগির খামারসহ সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীকলস গ্রামের কিবরিয়া গাজীদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, নূর ইসলাম গাজীর ছেলে কিবরিয়া গাজী ও গ্রাম পুলিশ আমিরুল ইসলামের মাটির দেয়াল ও টালির ছাউনির ৩৯টি ঘরের উত্তর-পশ্চিম পাশে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে রাত্র আড়াইটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রাবিস্তারিত পড়ুন
আশাশুনি বুধহাটায় আইন শৃংখলা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারে আইন শৃংখলা পরিস্থিতি অটুট রাখতে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাইথালী বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ, চুরি ডাকাতি রোধসহ সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন
রাশিয়ানদের আরো বেশি বেশি বাচ্চা নেয়ার আহ্বান পুতিনের

রাশিয়ান নাগরিকদের আরও বেশি বেশি বাচ্চা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিগত ভাবে টিকে থাকা ঝুঁকির কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিগত ভাবে টিকে থাকার স্বার্থে রাশিয়ার পরিবারগুলোকে অবশ্যই কমপক্ষে দুটি করে সন্তান জন্ম দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি আরও বলেছেন, যদি উন্নতি ও সাফল্য লাভ করতে হয় তাহলে রুশবিস্তারিত পড়ুন
ড. ইউনূস ইস্যুতে জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ

শান্তিতে নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের প্রতি সরকারের আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি স্পষ্ট করে বলেছেন, ড. ইউনূস জাতিসংঘের অত্যন্ত মর্যাদাসম্পন্ন এবং গুরুত্বপূর্ণ অংশীদার। তার বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে, তা চরম উদ্বেগের। ক্ষমতাসীন সরকারের সমর্থকদের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণের একাধিক কার্যালয় জোর করে দখলে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘নোবেলজয়ীবিস্তারিত পড়ুন
এবার ইমরানের পক্ষে মুখ খুললেন সেই মাওলানা ফজলুর

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের জোট এবং তৎকালীন মোশাররফ সরকারের কথিত ধর্মনিরপেক্ষতার সমালোচনায় একমঞ্চে কাজী হুসেন আহমেদ, মাওলানা ফজলুর রহমান ও ইমরান খান। ছবি: টুইটার (বর্তমানে এক্স) ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে একটি বড় ধরনের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন জমিয়তে উলেমা-ই-ইসলামের (জেইউআই–এফ) আমির মাওলানা ফজলুর রহমান। সেই সময় ইমরানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের যে জোট গঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিলেন এই মাওলানা। তবে এবার ইমরান খানের পক্ষে মুখ খুললেন সেই মাওলানাবিস্তারিত পড়ুন
বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবনমন

২০২৩ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক দ্য ইকোনোমিস্ট সাময়িকীর ইকোনোমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। বিশ্বের ১৬৫টি দেশ ছাড়াও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার এই সূচক প্রকাশ করেছে ইআইইউ। যেখানে আগেরবারের চেয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ৫ দশমিক ৮৭ স্কোর নিয়ে ৭৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ সালে একই সূচকে মিশ্র গণতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৯৯। তারও আগে বৈশ্বিক গণতান্ত্রিক সূচকবিস্তারিত পড়ুন

