Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আমার শক্তি জনগণ, আমরা মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি মহল সরকারের উন্নয়নকাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আমাকে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না।’ বৃহস্পতিবার (৯ মে) রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। টানা চার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। যেসব কাজ আমরা করেছি তার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করারবিস্তারিত পড়ুন
ডিজিটাল বাংলাদেশের সুফল সর্বত্রই পৌঁছে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশের সুফল সব জায়গায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৯ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণেই আমরা উন্নয়নের মহাসড়কে এসেছি। দুর্গম চরাঞ্চলের জনগণও ল্যাপটপে ডাক্তারের পরামর্শ নিতে পারছে। ডিজিটালবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ ভারতকে খুশি করতে রাজনীতি করে, বয়কট করা জরুরি: গয়েশ্বর

বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৯৭১ সালে স্বাধীন হলেও দেশের জনগণ এখনো স্বাধীন নয়। কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ। আওয়ামী লীগ দেশের জনগণকে নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে। ভারত এ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য। এ সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি। আমাদের বিদেশি পণ্য বর্জন করা উচিত। বৃহস্পতিবার (৯ মে)বিস্তারিত পড়ুন
যে কারণে দেশে ফিরিয়ে আনা হয়েছে মোস্তাফিজকে

আইপিএল খেলে দেশে ফিরে কি করবেন? আগে কয়েকদিন বিশ্রাম নিয়ে নেবেন, নাকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ক’দিন বিশ্রাম নিয়ে ১৫-১৬ মে যুক্তরাষ্ট্রের পথে জাতীয় দলের সাথে আকাশে উড়বেন? দেশে ফেরার আগেই মোস্তাফিজকে এ দুটি অপশন দেয়া হয়েছিল। নির্বাচক আব্দুর রাজ্জাক গতকাল বুধবারই জানিয়েছেন, মোস্তাফিজ প্রথম অপশনটি বেছে নিয়েছেন। দেশে ফিরে ৭-৮ দিন বিশ্রাম নেয়ার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলাকেই উত্তম মনে করেছেন কাটার মাস্টার।বিস্তারিত পড়ুন
কলারোয়া ক্রিকেট একাডেমি কাপ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে কেসিএ লায়ন জয়ী

কলারোয়া ক্রিকেট একাডেমি আয়োজিত চতুর্থ জুনিয়র একাডেমি কাপ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে কেসিএ লায়ন ২৩ রানে জয়লাভ করেছে। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া ফুটবল মাঠে ওই ম্যাচে অংশগ্রহণ করে কেসিএ ইয়ং স্টার বনাম কেসিএ লায়ন। কেসিএ লায়ন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তারা ১৮.২ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৩ রান করে। ব্যাটিংয়ে সাজিন ১৯ বলে ২৩, ১১ বলে ১৮ ও তাহিন ১৭ বলে ১৪* (নট আউট) রান করে। বোলিংয়ে কেসিএ ইয়ংস্টার সামিবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রয়াত আরশাদ আলীর স্মৃতিচারণ ও দোয়ানুষ্ঠান

কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ক্বারী শিক্ষক সদ্যপ্রয়াত মো. আরশাদ আলীর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক কল্যাণে জমাকৃত অর্থ প্রয়াত শিক্ষক আরশাদ আলীর কন্যা ও স্ত্রীর হাতে তুলে দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম, কামাল উদ্দীন, আব্দুল গফফার, শিক্ষক আব্দুল বারী, মাওলানা ওমর আলী,বিস্তারিত পড়ুন
চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এক পাইলট নিহত

চট্টগ্রামে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। এ ঘটনায় আহত কো-পাইলট উইং কমান্ডার সোহান চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা। তিনি বলেন, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে এলে তাদের উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করাবিস্তারিত পড়ুন
‘টাকার জন্য ৯০০ লাশ দাফনের কথা প্রচার করেছে মিল্টন’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানিয়েছেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের কর্ণধার মিল্টন সমাদ্দার ৯০০ লাশ দাফনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। বরং উল্টো তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্বীকার করেছেন মানুষের সহানুভূতি এবং টাকা পাওয়ার জন্যই লাশের সংখ্যা বাড়িয়ে বলে ভিডিও তৈরি করে ফেসবুকে দিতেন তিনি। এমনকি নিজ মুখে স্বীকার করা ১৩৫টি লাশ কোথায় দাফন করা হয়েছে সে বিষয়েও কোনো তথ্য দিতে পারেননি মিল্টন সমাদ্দার। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
প্রথম হজ ফ্লাইট সৌদি পৌঁছেছে

৪১৩ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১১ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরের পৌঁছেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহবিস্তারিত পড়ুন
ওয়াজেদ মিয়া ক্ষমতাধর পরিবারের সদস্য হয়েও ক্ষমতা প্রদর্শন করেননি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ওয়াজেদ মিয়া দুই টার্মে পরমাণু কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি সৎ, সাধারণ, অমায়িক মানুষ ছিলেন। যখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছি, তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, এই পরিচয় কখনো দিতেন না। তিনি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেননি। ক্ষমতাধর পরিবারের সদস্য হয়েও তিনি ক্ষমতা প্রদর্শন করেননি। বৃহস্পতিবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবে ড. এম এবিস্তারিত পড়ুন

