মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে নিজের দুর্নীতি অনিয়ম ধামাচাপা দিতে ডা. শশাংক চন্দ্র ঘোষ’র সংবাদ সম্মেলন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. শশাংক চন্দ্র ঘোষ তাঁর বিরুদ্ধে আনিত কয়েকটি অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। স্বাস্থ্য কেন্দ্রে তাঁর নিজস্ব অফিসে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ লিখিত বক্তব্যে তাঁর নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেও সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, গত বছরের আগষ্টবিস্তারিত পড়ুন

ড. নূরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা” প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শো

১৭ ফেব্রুয়ারি শনিবার, বিকাল ৩টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্য চলচ্চিত্র “ড. নূরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা” এর প্রিমিয়ার শো। যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কানাডাপ্রবাসী চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল। প্রিমিয়ার শো তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, এম.পি; তানভীর হাসান (ছোট মনির), এম.পি; রবীন্দ্রভারতীবিস্তারিত পড়ুন

বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার নির্দেশ ইমরান খানের

কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে (সংসদে) বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান নেতা ইমরান খান। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার সাইফ। তিনি বলেছেন, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের ব্যারিস্টার সাইফ আরও জানিয়েছেন, ইমরান খানের নির্দেশনা অনুযায়ীই তারা অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয়বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ৬ ও ৭ মার্চ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) বার্ষিক নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি কার্যনির্বাহী পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার এসসিবিএর সম্পাদক মো. আব্দুন নুর দুলাল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আট হাজারের বেশি আইনজীবী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। মাঝে একঘণ্টার খাবার বিরতি দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এসসিবিএ সূত্র জানিয়েছে, নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবেবিস্তারিত পড়ুন

কোকা-কোলা বাংলাদেশের মালিকানা পাচ্ছে তুরস্কের কোম্পানি

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডকে (সিসিবিবি) অধিগ্রহণ করতে যাচ্ছে তুরস্কের কোকাকোলা আইসেক (সিসিআই)। ১৩ কোটি মার্কিন ডলারের বিনিময়ে হবে এই অধিগ্রহণ, যা দেশীয় মুদ্রায় ১ হাজার ৪৩০ কোটি টাকার সমান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জ-এর তালিকাভুক্ত সিসিআই জানিয়েছে, চুক্তি চূড়ান্ত করার সময়ে সিসিবিবি’র নিট আর্থিক ঋণ বিয়োগ করে এটির সম্পূর্ণ শেয়ারের মূল্য ১৩০ মিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ ভ্যালুতে নির্ধারণ করা হবে। এ অধিগ্রহণ শেষ হলে বাংলাদেশ হবে সিসিআই-এর দ্বাদশবিস্তারিত পড়ুন

শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন। তিনি বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় শাহ আমানতে অবতরণ করে। ঐ ফ্লাইটে সোনার চালান আসছে বলে আমাদের কাছে তথ্যবিস্তারিত পড়ুন

জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি

অর্থনৈতিক মন্দার কবলে পড়ে জার্মানির কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান হারিয়েছে এশিয়ার দেশ জাপান। জাপান সরকারের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন। প্রাথমিক তথ্যে দেখা গেছে, গত বছরের শেষ অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য দশমিক ৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে। এর আগের প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ সঙ্কুচিত হয়। অর্থনীতির সাধারণ সূত্র অনুসারে, টানা দুই প্রান্তিকেবিস্তারিত পড়ুন

২য় বিয়েও বিচ্ছেদের সিদ্ধান্ত মাহিয়া মাহির

সংসার জীবন ভালো যাচ্ছে না চিত্রনায়িকা মাহিয়া মাহির। আর এ কারণেই সংসারে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তার স্বামী রাকিব সরকার। যদিও এরইমধ্যে তারা আলাদা থাকা শুরু করেছেন। বিষয়টি নিজেই শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন। মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কেঁদে মাহিবিস্তারিত পড়ুন

ক্ষমতা হারানোর ভয়ে আ. লীগ খুন-জখমে আরও বেশি বেপরোয়া: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের খুন-জখমে আরও বেশী বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে। তবে কোনো কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারই জনগণের ওপর স্টিম রোলার চালিয়ে বেশীদিন টিকে থাকতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব এসব কথা বলেন। শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে চট্টগ্রামের রাউজানে নৃশংস হামলায়বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে কাতার ও ডেনিশ প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিয়েছেন। জার্মানির মিউনিখের হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে বিকালে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি স্বাগত বক্তব্য রাখেন। সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিত্তে ফ্রেডেরিকসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন