মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

২৩ রোহিঙ্গাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ বিজিবির

মিয়ানমারে সংঘাতের মধ্যে বাংলাদেশে প্রবেশকারী ২৩ রোহিঙ্গাকে ১২টি অস্ত্রসহ পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পুলিশ বলছে, কক্সবাজারের উখিয়া সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে। তারা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের তালিকাভুক্ত বাসিন্দা। কিন্তু কী কারণে তারা মিয়ানমারে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে। কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এরা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা)। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এদের বিষয়ে আইনানুগ ব্যবস্থাবিস্তারিত পড়ুন

গোলাগুলি আর মর্টার শেল বিস্ফোরণে কাঁপলো টেকনাফ সীমান্ত

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের উত্তেজনা বান্দরবানের ঘুমধুম তুমব্রু থেকে সরে এবার টেকনাফের দিকে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকা গোলাগুলি আর মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে। টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং উনছিপ্রাং এলাকার সঙ্গে মিয়ানমারের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। কাছাকাছি হওয়ায় মিয়ানমারে কী হচ্ছে তা অনেকটা খালি চোখেই দেখা যায়। উনছিপ্রাং সীমান্তের স্থানীয়দের দাবি, ওপারে ঢেঁকিবুনিয়া এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ঘাঁটিগুলো দখলবিস্তারিত পড়ুন

অবকাশ যাপনে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

অবকাশ যাপনে তিন দিনের সফরে শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি সেখানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। রাষ্ট্রপতির এ সফর ঘিরে সাজেকে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এ ছাড়া রাষ্ট্রপতির সফরকালে সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট, কটেজ, হোটেল ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না বলেও জানান তিনি। জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্টবিস্তারিত পড়ুন

‘ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে’

ভারতের রাজ্যসভার লিডার অভ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। অবশ্যই ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমাদের সরকারের সবাই এ বিষয়ে গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ। শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে পীযুষ গয়াল এসব কথা বলেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য,বিস্তারিত পড়ুন

পাকিস্তানে ভোট গণনায় অপ্রত্যাশিত বিলম্ব ও কারচুপির অভিযোগ ইমরানের দলের

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনায় অপ্রত্যাশিত বিলম্বের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো প্রকাশ করা হয়নি ফলাফল। ভোট গণনায় এত দেরি হওয়ায় নির্বাচনে কারচুপির অভিযোগ করছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের জনগণের ভোট চুরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে পিটিআই। রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক মাস বিলম্ব শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের বহুল প্রত্যাশিত সাধারণ নির্বাচন। গতকালই ভোটগ্রহণ শেষ হয়েছে। ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়াইবিস্তারিত পড়ুন

পাকিস্তানে এগিয়ে ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট ২৬৫টি আসনের মধ্যে ২০০টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৮৬টি আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে ৫৯টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৪৪টি আসনে। আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, ফলাফলে এগিয়ে আছেন ইমরানপন্থী নেতারা। অন্যদিকে কোনো দলই এককবিস্তারিত পড়ুন

কারাগারে বসে চমক দেখালেন ইমরান খান

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট ২৬৫টি আসনের মধ্যে ১৭৩টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৭৪টি আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে ৫১টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৪০টি আসনে। আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, ফলাফলে এগিয়ে আছেন ইমরানপন্থী নেতারা। অন্যদিকে কোনো দলই এককবিস্তারিত পড়ুন

বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে: ওবায়দুল কাদের

বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে তার খেসারত অনেকদিন দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যবধান। দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক নেই, কিন্তু পাকিস্তানের তথাকথিত তত্ত্বাবধায়ক ধরে রেখেছে। দুই দেশের মধ্যে পার্থক্যটা হলো-আমাদের দেশের নির্বাচন নিয়ে বিদেশী শক্তি বিশেষবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা একজন স্ট্রং লেডি: ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ করেন তিনি।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন স্ট্রং লেডি হিসেবে উল্লেখ করেছেন ভারতের রাষ্ট্রপতি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান ড. হাছান মাহমুদ। তিন দিনের এ সরকারি সফরের সমাপ্তি দিনে ভারতের ১৫তম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতটি ছিল আন্তরিকতাপূর্ণ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমেরবিস্তারিত পড়ুন

কারাবন্দি স্বপন ও এ্যানীর পরিবারের পাশে বিএনপি

বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি। এই দুই নেতার পরিবারের খোঁজ-খবর নিতে শুক্রবার তাদের বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক এম. হুমায়ুন কবির হুমায়ুন কবির। এ সময় তারা বিএনপির এই দুই নেতার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। কারাবন্দিবিস্তারিত পড়ুন