মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপি নেতা আমিনুল হক ও জামায়াতের গোলাম পরওয়ার কারামুক্ত

তিন মাস ৬ দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বড় ভাই মঈনুল হক জানান, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে। গত ২ নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়বিস্তারিত পড়ুন

কারা হেফাজতে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত তিন মাসে কারাগারে নির্যাতন করে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার বিনা অপরাধে রংপুর কারাগারে বন্দি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামকে নির্যাতন করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। মনোয়ারুলের বাবা ফজলে রহমান, ছোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সালেহ ডাক্তার আর নেই

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের অত্যন্ত পরিচিত মুখ আবুল কালাম আজাদ (সালেহ ডাক্তার) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় পুত্র ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক মিঠু। উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের শতবর্ষী রমজান আলী মোড়লের পুত্র আবুল কালাম আজাদ সালেহ ডাক্তারের বয়স হয়েছিলো ৫৮ বছর। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, দুইবিস্তারিত পড়ুন

আ.লীগের সংরক্ষিত নারী এমপি হতে চান ১৫৪৯ জন

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত নারী এমপি হতে চান ১৫৪৯ জন নারী। তারা গত তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত আসনের মধ্যে এবার ক্ষমতাসীন দলটির জন্য বরাদ্দ আছে ৪৮টি। প্রত্যাশীদের কাছে প্রতিটি মনোনয়ন ফরম অর্ধলাখ টাকায় বিক্রি করেছে আওয়ামী লীগ। মনোনয়ন বিক্রি বাবদ দলটির আয় মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে খোলা থাকবে

ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পবিত্র রমজানের প্রথম ১৫ দিন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১১ মার্চবিস্তারিত পড়ুন

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন স্বপন এমপি

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। ৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সংসদ অধিবেশনে সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চিপ হুইপ নুর-ই- আলম চৌধুরীর ঘোষিত ওই কমিটিতে সদস্য হিসেবে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়। ওই কমিটিতে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনকে সদস্যবিস্তারিত পড়ুন

বেনাপোল দিয়ে

সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৫ বাংলাদেশি

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ২৫ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী শিশু পাচার রোধবিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমের হেফাজতে ছিল। পরবর্তীতে এদের নাগরিকত্ব যাচাই করে ট্রাভেলবিস্তারিত পড়ুন

মিয়ানমারে সংঘাতে ভীতিকর বাংলাদেশ সীমান্ত, সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাত-সংঘর্ষে বাংলাদেশ সীমান্ত এলাকা ক্রমেই ভীতিকর হয়ে উঠছে। অজানা আশঙ্কায় সীমান্ত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। প্রশাসনের খোলা আশ্রয়কেন্দ্রসহ আত্মীয়স্বজনের বাড়িতে তারা আশ্রয় নিচ্ছেন। বুধবারও কক্সবাজারের হোয়াইক্য সীমান্তের ওপারে নতুন করে সংঘাতের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বিজিপির আরও ৬৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এরই মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি সদস্যসহ ৩২৭ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করে বিজিবির মহাপরিচালক মেজরবিস্তারিত পড়ুন

ডিসি সম্মেলন ৩-৫ মার্চ

আগামী ৩ থেকে ৫ মার্চ অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৪। ৩ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। কর্মঅধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ডিসি সম্মেলন উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যস্ততম সময় পার করছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) আমিন উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামি ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না। তবে বিকল্প হিসাবে চট্টগ্রাম কক্সবাজার নুনিয়াছড়া থেকে চালু রাখার পরিকল্পনার কথা ভাবছে জেলা প্রশাসন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলবিস্তারিত পড়ুন