Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এ ছাড়া রমজানের আগে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ ও চিনি যথেষ্ট পরিমাণে আমদানি করা যায়, সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ। ভারত থেকে হঠাৎ প্রয়োজনীয় পণ্য রফতানি যেন বন্ধ নাবিস্তারিত পড়ুন
মিয়ানমার পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ-ভারত

মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বৈঠকে মিয়ানমারে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জয়শঙ্কর এবং হাছান মাহমুদ প্রথমে একান্ত ও পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. হাছান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন এবং মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজবিস্তারিত পড়ুন
জাবির গণধর্ষণকাণ্ডে সেই মামুন ও মুরাদ গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলরুমের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুন ও ধর্ষণে অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর ফার্মগেট এলাকা থেকেন মামুন ও নওগাঁ থেকে মুরাদকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ওই দম্পতির বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত মামুন। শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন তিনি। পরেবিস্তারিত পড়ুন
আবাসিক হলে গোপন টর্চার সেল
জাবিতে মাদক সিন্ডিকেটেও ছাত্রলীগের বাহিনী

বজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের একটা অংশ গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। এমনকি মাদক সিন্ডিকেটের সঙ্গেও জড়িয়েছে তারা। এই সিন্ডিকেটের সদস্যরা ক্যাম্পাস ও আশপাশ এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছে। তাদের অপরাধের সবশেষ শিকার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ। মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনার নেপথ্যেও মাদক সিন্ডিকেটের হাত রয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এদিকে মাদক সিন্ডিকেটে জড়িত ছাত্রলীগের বেপরোয়া বাহিনী হলে হলে গড়ে তুলেছেবিস্তারিত পড়ুন
ডামি প্রার্থী, ডামি দল, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষকদের সমন্বয়ে ডামি নির্বাচন মঞ্চস্থ : গয়েশ্বর

৭ই জানুয়ারি একতরফা নির্বাচনের পর সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। একইসঙ্গে দলটির তরফ থেকে বলা হয়েছে, একদিকে বিএসএফের গুলি ও অন্যদিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গোলায় বাংলাদেশ এখন ক্রসফায়ারের মুখে রয়েছে। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ৭ই জানুয়ারির সংসদ নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গণসংযোগ অব্যাহত ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ ইমরানের

কলারোয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ ইমরান হোসেন। বুধবার কেড়াঁগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। শেখ ইমরান হোসেন বর্তমানে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তিনি কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। দেশের অন্যতম কনিষ্ঠতম ইউপি চেয়ারম্যান হিসেবে কলারোয়ার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। এদিকে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগবিস্তারিত পড়ুন
দেশীয় খেলাগুলো সক্রিয় রাখতে উদ্যোগ নিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশীয় খেলাগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য সবাই মিলে উদ্যোগ নিতে হবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। সুযোগ করে দিলে তারা আরো ভালো করতে পারবে। সব ধরণের খেলাকে আমাদের হাতে আনতে হবে। আমাদের কিছু দেশীয় খেলা, সেই ডাংগুলি থেকে শুরু করে, বিভিন্নবিস্তারিত পড়ুন
মিয়ানমারে সংঘাত: বান্দরবানের আশ্রয়কেন্দ্রে অবস্থান ২৮ পরিবারের ১৪০ জনের

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে সীমান্ত নিকটবর্তী গ্রামগুলো এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এদিকে সীমান্ত পরিস্থিতি অবনতি হওয়ার কারণে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এদিকে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালবিস্তারিত পড়ুন
শেষ হলো হজ নিবন্ধন, ৪৪ হাজার কোটা খালি

চতুর্থ দফা সময় বাড়িয়েও হজের নির্ধারিত কোটা পূরণ হয়নি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ হজযাত্রী। ফলে সৌদি আরবের দেয়া ৪৪ হাজারের বেশি কোটা খালি রেখেই এবারের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ কোটা এখন সৌদি আরবকে ফেরত দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিবন্ধন শেষে এখনও কোটা খালি রয়েছে ৪৪ হাজার ৪৩টি। এ বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮টিবিস্তারিত পড়ুন
পায়রা বন্দরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে আগ্রহী সৌদি আরব

পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সৌদি আরবের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিন দিনের সৌদি আরব সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, আমরা বাংলাদেশে সৌদি আরবকে একটি অর্থনৈতিক অঞ্চল দিতেবিস্তারিত পড়ুন

