সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট: ওবায়দুল কাদের

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ছয় দফা না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কিনা সেটিই হলো বড় কথা। এই ছয় দফা আমাদের ইতিহাসেরবিস্তারিত পড়ুন

ঈদুল আজহা- যে দেশে যেদিন

আরবি জিলহজ মাসের দশম দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর মুসলমান মাত্রই কোন দেশে কোন দিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সেটা নিয়ে আগ্রহ কাজ করে। জিলহজের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ইতোমধ্যে সৌদি আরবে এ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসবের তারিখও ঘোষণা করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত, ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন ৫ অস্থায়ী সদস্য

দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। ২০২৫ সালের প্রথম দিন থেকে দায়িত্ব পালন করবে দেশগুলো। নতুন নির্বাচিতরা হলো– পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক ও গ্রিস। শুক্রবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি। মঙ্গলবার নতুন সদস্য নির্বাচনে হয় ভোটাভুটি। ডেনমার্ক ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া পেয়েছে ১৭৯ ভোট। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে দেশগুলো ইকুয়েডর, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিকের স্থলাভিষিক্ত হবে।বিস্তারিত পড়ুন

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। ছয় দফা উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুন) সকাল ৭টা ২মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকারপ্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনেরবিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে চমকে যুক্তরাষ্ট্রের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দিল যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরে সবচেয়ে বড় অঘটন ঘটাল আমেরিকা। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল বিশ্বকাপের সহ আয়োজকরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসের গ্রান্ড প্যারিস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩০ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটেবিস্তারিত পড়ুন

সাংবাদিকরা সমাজের অগ্রসর অংশ, সমাজকে পথ দেখায়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে সংসদে প্রায় আট লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে। প্রতিবার বাজেট পেশ করার পর আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়, বলা হয় এই বাজেট গণবিরোধী, গরীব মারার বাজেট, এই বাজেটে কোন উপকার হবে না। বিএনপিসহ কিছু গোষ্ঠি আছে তারা চোখে ভালো কিছু দেখেন না। প্রকৃতপক্ষে গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছেবিস্তারিত পড়ুন

৩ দিন ঝড়-বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। ফলে আগামী তিন দিন সারাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে “প্লাস্টিক দিন, গাছ নিন” ক্যাম্পেইন অনুষ্ঠিত

ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ জুন) বল্লী ইউনিয়ন শিশু ফোরামের সদস্যদের সাথে বিশ্ব পরিবেশ দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে “প্লাস্টিক দিন, গাছ নিন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স এর কমিউনিটি সোস্যাল ওয়ার্কার মো. আব্দুল মান্নান বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশের অনেক ক্ষতি সাধন করে এই কথা মাথায় রেখে ” প্লাস্টিক দিন,গাছ নিন” ক্যাম্পেইন শুরু হয়। শিশু ও ইয়ূথরা ৫ টা করে যে কোন টাইপের প্লাস্টিকবিস্তারিত পড়ুন

যবিপ্রবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিযূর রহমান হলে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের রাতভর নির্যাতনের ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: হাফিজ উদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- শহীদ মসিযূর রহমান হলের প্রভোস্ট ড. তানভির ইসলাম ও ছাত্র,বিস্তারিত পড়ুন

ব্যাংকে গচ্ছিত টাকায় বাড়ছে শুল্ক

ব্যাংকে আমানতকারীদের বিষয়ে আগামী বাজেটে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ব্যাংকে গচ্ছিত টাকার ওপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আনা হচ্ছে। এতে ব্যাংকে টাকা রাখার খরচ বাড়বে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫৩তম বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব করেছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবে করেছেন তিনি। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এইবিস্তারিত পড়ুন