বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে কেমিক্যাল মিশ্রিত ১২ হাজার কেজি অপরিপক্ক আম ধ্বংস

অতিরিক্ত মুনাফার লোভে নির্দিষ্ট সময়ের আগেই অপরিপক্ক আম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতের তৎপরতা শুরু করেছে অসাধু চক্র। মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে পাকানো হচ্ছে এসব আম। জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের রুখতে মাঠে নেমেছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে বিষাক্ত ক্যামিকেলে পাকানো প্রায় ১২ হাজার কেজি আম ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল কালীবাড়িবিস্তারিত পড়ুন

‘আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা’ : শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রী

বিলাসিতা কিছুটা কমিয়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক মহান মে দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে শ্রমিকেরা তাদের কঠোর শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে মালিকদের জীবন-জীবিকা উন্নত করা অথবা বিলাসবহুল জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে, সেখানে তারা বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষভাবে নজর দেবেন—সেটাই আমি চাই।’ কোভিড-১৯ মহামারি সময় মালিকদের প্রণোদনা প্যাকেজবিস্তারিত পড়ুন

মাশরাফি ঝাঁপিয়ে পড়লেন মধুমতি নদীর পানিতে

নড়াইল জেলাব্যাপী বইছে তীব্র তাপদাহ। ৪১ থেকে ৪৩ ডিগ্রি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। এরই মধ্যে পাঁচদিন ধরে নড়াইল শহরে অবস্থান করছেন ক্রিকেট তারকা, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। প্রচণ্ড গরম উপেক্ষা করে একের পর এক অনুষ্ঠানে যোগ দিয়েও ক্লান্তির লেস মাত্র নাই তার চেহারায়। এত আনুষ্ঠানিকতার মধ্যেও বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠা নড়াইলের কৌশিকের নেশা। মঙ্গলবার পরপর দুটি মতবিনিময় সভা শেষ করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রমিক দলের ‘মে দিবসের’ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক দলের উদ্যোগে সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‌্যালি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৮টার দিকে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটচত্তরের সামনে গিয়ে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।বিস্তারিত পড়ুন

বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত

যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মোস্তফা (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আনিসুর রহমান (৩৩) নামে অপর এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছে। বুধবার (০১ মে) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং আহত আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে বেনাপোলগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ববিস্তারিত পড়ুন

কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ

সাতক্ষীরার কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে নির্মম হত্যাযজ্ঞের শিকার ৯ শহীদের বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও ৪ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে। কলারোয়া পৌরসভার উত্তর মুরারিকাটি পালপাড়ায় অনুষ্ঠিত সকল কর্মসূচি বুধবার (১মে) ভোগ মহোৎসবের মধ্য দিয়ে সমাপন করা হয়। পালপাড়ার শহীদদের সমাধিস্থলের স্মৃতিসৌধ সংলগ্ন ‘রাধা-গোবিন্দ’ মন্দির চত্বরে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের সন্তান, স্বজন ও সতীর্থরা বিদেহী আত্মার মঙ্গল কামনা করে ৪ দিনব্যাপী পালন করেন মঙ্গলাচার, মঙ্গল প্রদীপ ওবিস্তারিত পড়ুন

সরকার হারাচ্ছে রাজস্ব

ভোমরা কাস্টমসের দুর্নীতির অভিযোগ, পন্য আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস অফিস এখন অনিয়ম, দুর্নীতি ও হয়রানির আখড়ায় পরিনত হয়েছে। প্রতি মাসে আমদানিকারক ব্যবসায়ীদের নিকট থেকে জোর পূর্বক হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। যে কারনে ব্যবসায়ীরা ভোমরা বন্দর দিয়ে পন্য আমদানিতে আগ্রহ হারাচ্ছেন। ফলে দিন দিন এ বন্দর থেকে রাজস্ব হারাচ্ছে সরকার। দূর্নীতির কারনে পদোন্নতি আটকে গেছে। কিন্তু তারপরও থেমে নেই দূর্নীতি। বেড়ে গেছে দূর্নীতির মাত্রাও। বিভিন্ন অজুহাত সৃষ্টি করে আমদানিকারকদের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছেবিস্তারিত পড়ুন

ভারতের নির্বাচনি প্রস্তুতি দেখতে বিজেপির আমন্ত্রণ পেলো আওয়ামী লীগ

ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানিয়েছে। ভারতে বিজেপি দীর্ঘ দিন ধরে ক্ষমতায় আছে। অন্যদিকে বাংলাদেশে পরপর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন পুরোবিস্তারিত পড়ুন

সালমান খানের বাড়িতে গুলি: পুলিশ হেফাজতে গ্রেপ্তার যুবকের মৃত্যু

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দুই অস্ত্র সরবরাহকারীর একজন পুলিশ হেফাজতে মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করছে। অনুজ থাপান (৩২) নামে ওই যুবককে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল ১১টায় পুলিশ লক–আপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে আত্মহত্যা করেন অনুজ। অনুজ চার–পাঁচজন পুলিশ সদস্যের পাহারায় লক–আপে আরও ১০ জন বন্দীর সঙ্গে ছিলেন। তিনি এবংবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক শ্রমিক দিবস

রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে আজ সাড়ে তিনটার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হয় শ্রমিক দলের নেতাকর্মীরা। বেলা ১২টার পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন সরগরম হয়ে উঠে। ৫টি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চবিস্তারিত পড়ুন