Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৪৩ ডিগ্রির তাপমাত্রায় ৬৮ বছরের রেকর্ড ভাঙলো কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রার রেকর্ড ছাড়াল। আপাতত বৃষ্টি নিয়ে কোনো সুখবর নেই। এরই মধ্যে কলকাতার তাপমাত্রা ভেঙে ফেলেছে বিগত ৬৮ বছরের রেকর্ড। পশ্চিমবঙ্গে আজ বুধবারও তাপপ্রবাহ কমার কোনো আশার বাণী শোনাতে পারিনি কলকাতার আলীপুর আবহাওয়া অধিদপ্তর। আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রার পারদ উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতা মহানগর ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোরও একই পরিস্থিতি। সকাল থেকে রোদের তাপ যেন আগুন বর্ষণ করছে। আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতাসহ রাজ্যের দক্ষিণেরবিস্তারিত পড়ুন
আমাদের দেশ আমরা এগিয়ে নিয়ে যাবো : প্রধানমন্ত্রী

শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক-মালিক সবাইকে সুসম্পর্ক রক্ষা করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাই। দেশটা আমাদের। এখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে। কোনো সমস্যা হলে আমরা দেখবো। এজন্য কারো দুয়ারে যাওয়ার দরকার নেই। আমাদের মাটি ও মানুষের চরিত্র, বৈশিষ্ট্য আমরা জানি। সমস্যার সমাধানও আমরাবিস্তারিত পড়ুন
‘ভুল চিকিৎসা বলার অধিকার কেউ রাখে না, রাখে একমাত্র বিএমডিসি’

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘ভুল চিকিৎসা বলার অধিকার কারও নাই, আমারও নাই। বাংলাদেশে একমাত্র ভুল চিকিৎসা বলার অধিকার রাখে বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল)। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ তা ন্যক্কারজনক, খুবই বাজে। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে নারী চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না।’ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউটবিস্তারিত পড়ুন
জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না। ২০১৮ সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আগের রাতেই ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে ৫টি আসন ধরিয়ে দিয়েছিল। বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে ভোট ডাকাতি করেছিল তারা।’ তিনি বলেন, ‘জনগণ সরকারের পতন চায়। ভোটের অধিকার চায়, মতপ্রকাশের স্বাধীনতা চায়।বিস্তারিত পড়ুন
নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা

ফেসবুকে ভুয়া জৌলুসপূর্ণ প্রোফাইল তৈরি করে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে প্রথমে প্রেমের ফাঁদ, পরে বিয়ের প্রলোভন ও স্বপরিবারে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে এক রোমান্স স্ক্যামারকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম-রিয়াজুল ইসলাম। সিটিটিসি সূত্রে জানানো হয়, একজন সিঙ্গেল মাদার রিয়াজুলের প্রতারণা ও ব্লাকমেইলের স্বীকার হয়ে ৭০ হাজার টাকা হারিয়ে গত ২৫ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। সেই মামলার ছায়াবিস্তারিত পড়ুন
শ্রমিকদের দাবি আদায়ের স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব চত্বর

‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’—এমন নানান স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব চত্বর। একে একে র্যালি ও মিছিল নিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সংক্ষিপ্ত সমাবেশে ঝাঁঝালো কণ্ঠে শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলছেন নেতারা। পাশাপাশি চলছে গণসংগীত ও আবৃত্তিও। শিল্পীরা গাইছেন মেহনতি মানুষের জয়গান। আবার কেউবা চাকরি হারিয়ে ছুটে এসেছেন শেষ ভরসাস্থল প্রেস ক্লাবে। সংবাদ সম্মেলনে তুলে ধরছেন ছাঁটাই করা প্রতিষ্ঠান থেকে পাওয়া নানা বঞ্চনারবিস্তারিত পড়ুন
নড়াইলে গাঁজাসহ দুইজন গ্রেফতার

গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজিব শেখ (৩৮) ও মোঃ জনি খান (৩৫) নামের দুইজন গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার মোঃ রাজিব শেখ (৩৮) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ পান্নু শেখের ছেলে ও মোঃ জনি খান (৩৫) একই গ্রামের মোস্তফা খানের ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কাশিপুর ইউনিয়নের কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের ধৃত আসামি মোঃ রাজিব শেখ (৩৮) এর বসতঘরের উঠান হতে তাকে আটক করাবিস্তারিত পড়ুন
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়েই ছিল তাপপ্রবাহ। ব্যাপ্তিকাল ও আওতার ক্ষেত্রে এ তাপপ্রবাহ ৭০ বছরের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। টানা তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরমে কষ্টে সারা দেশের মানুষ। হিট স্ট্রোকে ঘটেছে মৃত্যুর ঘটনা। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবারও (১ মে) দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার (২ মে) ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করাবিস্তারিত পড়ুন
ঈশ্বরদীতে যে কারণে গরমকালে এতো গরম ও শীতকালে এতো ঠান্ডা

পাবনার ঈশ্বরদীতে প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রা। গরমে অতিষ্ঠ জনজীবন। শুধু গরমেই না, শীতকালেও এখানকার আবহাওয়া থাকে চরমভাবাপন্ন। সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে ওঠে জীবন। সর্বশেষ মঙ্গলবার (৩০ এপ্রিল) ঈশ্বরদীতে এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঈশ্বরদীতে শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও রয়েছে। ২০১৩ সালের ৮ জানুয়ারি ঈশ্বরদীতে সর্বনিম্ন ৪ দশমিকবিস্তারিত পড়ুন
সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। বুধবার (১ মে) সন্ধ্যায় গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে গত ৩০ মার্চ দিনগত রাত ২টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেনবিস্তারিত পড়ুন

