শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভেদাভেদ ভুলে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১নং বহেরা ওয়ার্ডবাসীর আয়োজনে বহেরা বাজার শহীদ মিনার চত্বরে অতিথিদেরকে ক্রেস প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কুলিয়ার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করব। আপনাদের ভোটের মাধ্যমে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। চেয়ারে বসে আরামের জন্য আমি চেয়ারম্যান হয়নি, উপজেলাবাসীর সেবা করার জন্যই আমি চেয়ারম্যান হয়েছি। আমি উপজেলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চাই। স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে উপজেলা পরিষদ পরিচালনা করা হবে। প্রত্যেকটি কাজের হিসাব আপনাদের দেওয়া হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, যাহাতে আমি আগামী ৫বছর আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম।
এসময় ছিলেন ১নং বহেরা ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মোল্যা, শ্রমিক নেতা আজিবুর রহমান আলিম, ডা: তোজ্জাম্মেল হক মিনু, আমানুল্লাহ ও সাজু আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম আজম।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী