শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম বৈঠকে এনডিএ; বিজেপি রাখবে পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়

লোকসভা নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো বৈঠকে বসছেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) আইনপ্রণেতারা।

শপথগ্রহণের আগে শুক্রবার দিল্লিতে এই বৈঠকে জোটের শরিকদের মধ্যে সরকার গঠনের খুঁটিনাটি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মোদির জোটের শরিকরা, বিশেষ করে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং জনতা দলের (ইউনাইটেড) নজর নিম্নকক্ষে স্পিকার পদের দিকে। আর বিজেপি চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ধরে রাখবে। এগুলো হচ্ছে- পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং অর্থ।

শুক্রবার দলের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর মোদি এনডিএর বৈঠকে যোগ দেন, যেখানে তাকে আনুষ্ঠানিকভাবে জোটের নেতা নির্বাচিত করা হয়।

এনডিএর এক নেতা রয়টার্সকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আর্জি নিয়ে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা রয়েছে মোদির।
আগামী রোববার মোদীর নেতৃত্বে নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।

লোকসভা নির্বাচনে জিতে মোদি রেকর্ড টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে এই প্রথম তার দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন হচ্ছে।

আগের দুই মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে এককভাবে মাত্র ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন।

আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতেছে, এর মধ্যে এককভাবে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ