শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের বিকাশে দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য আড্ডা

জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির বিকাশে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার উদ্যোগে শুক্রবার (৭ জুন) বিকেলে বসেছিল সাহিত্য আড্ডা।

জেলার বরেণ্য সাহিত্য ও সংস্কৃতিজন এ আড্ডায় অংশ নেন।

সাতড়্গীরার নাট্যজগতের অন্যতম গুণী ব্যক্তিত্ব মনিরম্নজ্জামান খানের পুত্র দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে এ কাব্যিক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

বরেণ্য অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কবি শহীদুর রহমান, পল্টু বাসার, কিশোরী মোহন সরকার, সৌহার্দ সিরাজ, শুভ্র আহমেদ ও গুলশান আরা।

ছন্দময় আবেশে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু।

শুভেচ্ছা জানান জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

উপস্থিত ছিলেন তসনীমুর রহমান ববি, আমিরুজ্জামান বাবু ও আলতাফ হোসেন বাবু।

অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭জুনের গৌরবময় ইতিহাস ও সাতড়্গীরার প্রেড়্গপট উলেস্নখ করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ জুন টাউনশ্রীপুর যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহিদ হন নাজমুল আবেদিন খোকন, শামসুদ্দোহা খান কাজল, নারায়ণ, মুজিবর রহমান ও আবুল কালাম আজাদসহ ৮জন বীর মুক্তিযোদ্ধা। বক্তারা মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে সাতড়্গীরার রয়েছে গৌরবময় ইতিহাস। এ জেলায় জন্মগ্রহণ করেছেন সিকান্দার আবু জাফর, মোহাম্মদ ওয়াজেদ আলী, খান বাহাদুর আহসান উলস্না (রহঃ), মনোরঞ্জন ঘোষাল, খায়রুল বাসার, জয়ন্ত চট্টপাধ্যায়ের মতো অনেক গুণী ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের বিকাশে জেলার সাংবাদিক, কবি, সাহিত্যিকদের রয়েছে অসামান্য অবদান। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সূচনালগ্ন থেকেই এখানকার মানুষ মিশে আছে আত্মার আত্মীয় হয়ে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প কখনও মানুষকে স্পর্শ করতে পারেনি। অন্যায় অসত্যের বিরম্নদ্ধে কবি সাহিত্যিকরা জাগরণ সৃষ্টি করেছেন। যেখানে বাঁধা সেখানেই প্রতিবাদ করেছেন কবি-সাহিত্যিকরা। তাদের লেখনিতে ফুটে উঠেছে এ অঞ্চলের গৌরবগাঁথা ইতিহাস। দৈনিক সাতড়্গীরার সকাল সেই ইতিহাসের চর্চা করছে। দৈনিক সাতড়্গীরার সকাল প্রচারবিমুখ কবি, সাহিত্যিক ও লেখকদের পরিচিতি তুলে ধরতে প্রতিশ্রম্নতিবদ্ধ। সাহিত্য চর্চার মাধ্যমে দৈনিক সাতড়্গীরার সকাল অতীতের সাথে নতুনের সম্মিলন ঘটাতে চায়। সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে বাঁধতে চায় মানবহৃদয়।

বক্তারা নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে দৈনিক সাতক্ষীরার সকালের পক্ষ থেকে ‘শুভেচ্ছা স্মারক’ ক্রেস্ট উপহার দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…