শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের বিকাশে দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য আড্ডা

জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির বিকাশে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার উদ্যোগে শুক্রবার (৭ জুন) বিকেলে বসেছিল সাহিত্য আড্ডা।

জেলার বরেণ্য সাহিত্য ও সংস্কৃতিজন এ আড্ডায় অংশ নেন। সাতক্ষীরার নাট্যজগতের অন্যতম গুণী ব্যক্তিত্ব মনিরুজ্জামান খানের পুত্র দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে এ কাব্যিক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বরেণ্য অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কবি শহীদুর রহমান, পল্টু বাসার, কিশোরী মোহন সরকার, সৌহার্দ সিরাজ, শুভ্র আহমেদ ও গুলশান আরা। ছন্দময় আবেশে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু। শুভেচ্ছা জানান জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। উপস্থিত ছিলেন তসনীমুর রহমান ববি, আমিরুজ্জামান বাবু ও আলতাফ হোসেন বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭জুনের গৌরবময় ইতিহাস ও সাতক্ষীরার প্রেক্ষপট উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ জুন টাউনশ্রীপুর যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহিদ হন নাজমুল আবেদিন খোকন, শামসুদ্দোহা খান কাজল, নারায়ণ, মুজিবর রহমান ও আবুল কালাম আজাদসহ ৮জন বীর মুক্তিযোদ্ধা। বক্তারা মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে সাতক্ষীরার রয়েছে গৌরবময় ইতিহাস।

এ জেলায় জন্মগ্রহণ করেছেন সিকান্দার আবু জাফর, মোহাম্মদ ওয়াজেদ আলী, খান বাহাদুর আহসান উল্লা (রহঃ), মনোরঞ্জন ঘোষাল, খায়রুল বাসার, জয়ন্ত চট্টপাধ্যায়ের মতো অনেক গুণী ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের বিকাশে জেলার সাংবাদিক, কবি, সাহিত্যিকদের রয়েছে অসামান্য অবদান। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সূচনালগ্ন থেকেই এখানকার মানুষ মিশে আছে আত্মার আত্মীয় হয়ে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প কখনও মানুষকে স্পর্শ করতে পারেনি। অন্যায় অসত্যের বিরুদ্ধে কবি সাহিত্যিকরা জাগরণ সৃষ্টি করেছেন। যেখানে বাঁধা সেখানেই প্রতিবাদ করেছেন কবি-সাহিত্যিকরা। তাদের লেখনিতে ফুটে উঠেছে এ অঞ্চলের গৌরবগাঁথা ইতিহাস।

দৈনিক সাতক্ষীরার সকাল সেই ইতিহাসের চর্চা করছে। দৈনিক সাতক্ষীরার সকাল প্রচারবিমুখ কবি, সাহিত্যিক ও লেখকদের পরিচিতি তুলে ধরতে প্রতিশ্রুতি। সাহিত্য চর্চার মাধ্যমে দৈনিক সাতক্ষীরার সকাল অতীতের সাথে নতুনের সম্মিলন ঘটাতে চায়। সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে বাঁধতে চায় মানবহৃদয়। বক্তারা নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে দৈনিক সাতক্ষীরার সকালের পক্ষ থেকে ‘শুভেচ্ছা স্মারক’ ক্রেস্ট উপহার দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়